বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আদিবাসী ব্যক্তি গ্রেফতার

ময়মনসিংহের হালুয়াঘাটে ১৪ বছরের এক বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শাকুল সাংমা (৫৬) নামে এক আদিবাসী ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রবিবার রাতে উপজেলার জুগলী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাকুল সাংমা একই এলাকার মৃত মতিন মারাকের পুত্র।শিশুটির বাবা বলেন, "আমার বাক-প্রতিবন্ধী মেয়ে তার ফুফুর বাড়িতে থেকে আসার পথে রাস্তার পাশে এই আদিবাসী ব্যক্তি শাকুল সাংমা আমার মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছে। এ সময় আশেপাশের লোকজন বিষয়টি দেখে ফেললে অভিযুক্ত শাকুল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।" পরে মেয়ে ইশারা-ইঙ্গিতের মাধ্যমে তাকে ও তার মাকে এই পাশবিক নির্যাতনের কথা জানায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি অবগত হওয়ার পর দ্রুত হালুয়াঘাট থানা পুলিশকে খবর দেন।সংবাদ পাওয়ার পরপরই হালুয়াঘাট থানা এসআই মানিক মিয়ার নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতা পায়। এরপরই অভিযুক্তকে গ্রেফতারে বিশেষ অভিযানে নামে পুলিশ। রাত ৮টার দিকে আত্মগোপনে থাকা অবস্থায় শাকুল সাংমাকে গ্রেফতার করতে সক্ষম হয়।হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম বলেন, "এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে সোমবার সকালে জেল হাজ

বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আদিবাসী ব্যক্তি গ্রেফতার

ময়মনসিংহের হালুয়াঘাটে ১৪ বছরের এক বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শাকুল সাংমা (৫৬) নামে এক আদিবাসী ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রবিবার রাতে উপজেলার জুগলী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাকুল সাংমা একই এলাকার মৃত মতিন মারাকের পুত্র।

শিশুটির বাবা বলেন, "আমার বাক-প্রতিবন্ধী মেয়ে তার ফুফুর বাড়িতে থেকে আসার পথে রাস্তার পাশে এই আদিবাসী ব্যক্তি শাকুল সাংমা আমার মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছে। এ সময় আশেপাশের লোকজন বিষয়টি দেখে ফেললে অভিযুক্ত শাকুল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।" পরে মেয়ে ইশারা-ইঙ্গিতের মাধ্যমে তাকে ও তার মাকে এই পাশবিক নির্যাতনের কথা জানায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি অবগত হওয়ার পর দ্রুত হালুয়াঘাট থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পাওয়ার পরপরই হালুয়াঘাট থানা এসআই মানিক মিয়ার নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতা পায়। এরপরই অভিযুক্তকে গ্রেফতারে বিশেষ অভিযানে নামে পুলিশ। রাত ৮টার দিকে আত্মগোপনে থাকা অবস্থায় শাকুল সাংমাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম বলেন, "এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow