বাকস্বাধীনতা অন্তত কেড়ে নেবেন না : সাওদা

ভোলায় গ্রেপ্তার হওয়া আলোচিত জামায়াতে ইসলামীর সেই নারী কর্মী জামিনে মুক্ত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া সেই নারীর নাম বিবি সাওদা ওরফে সাওদা সুমি (৩৭)। তিনি ভোলা পৌরসভার জামায়াতে ইসলামীর মহিলা কর্মী বলে জানা গেছে। সাওদার পক্ষে আদালতে আইনি লড়াই লড়েন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট ফরিদুর রহমান, অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট জিয়াউর রহমান, রহমাতুল্লাহ সেলিমসহ আইনজীবীদের একটি দল। জামিনে মুক্ত হয়ে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিবি সাওদা। তিনি বলেন, আমি আমার দেশ ও জনগণকে ভালোবেসেই ফেসবুকে পোস্ট করেছি। এখন কথা বলার অপরাধে যদি জনে জনে ধরে নিয়ে জেলে ভরে দেয়, তাহলে সামনের দিকে কেউ কথা বলবে না। তাহলে কী আমরা আগামী দিনেও জেলের মধ্যেই থাকবো? ২০২৪- এর গণ-অভ্যুত্থানের পরও যদি সবাই চুপ করে থাকি তাহলে লাভ হল কী? অন্তত আমাদের বাকস্বাধীনতা কেড়ে নেবেন না। সাওদা বলেন, সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়েছে। তারা যদি জনগণের না হয় তাহলে আমরা সে সরকার দিয়ে কী করব? সরকারের হস্তক্ষেপের

বাকস্বাধীনতা অন্তত কেড়ে নেবেন না : সাওদা

ভোলায় গ্রেপ্তার হওয়া আলোচিত জামায়াতে ইসলামীর সেই নারী কর্মী জামিনে মুক্ত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া সেই নারীর নাম বিবি সাওদা ওরফে সাওদা সুমি (৩৭)। তিনি ভোলা পৌরসভার জামায়াতে ইসলামীর মহিলা কর্মী বলে জানা গেছে।

সাওদার পক্ষে আদালতে আইনি লড়াই লড়েন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট ফরিদুর রহমান, অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট জিয়াউর রহমান, রহমাতুল্লাহ সেলিমসহ আইনজীবীদের একটি দল।
জামিনে মুক্ত হয়ে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিবি সাওদা।

তিনি বলেন, আমি আমার দেশ ও জনগণকে ভালোবেসেই ফেসবুকে পোস্ট করেছি। এখন কথা বলার অপরাধে যদি জনে জনে ধরে নিয়ে জেলে ভরে দেয়, তাহলে সামনের দিকে কেউ কথা বলবে না। তাহলে কী আমরা আগামী দিনেও জেলের মধ্যেই থাকবো? ২০২৪- এর গণ-অভ্যুত্থানের পরও যদি সবাই চুপ করে থাকি তাহলে লাভ হল কী? অন্তত আমাদের বাকস্বাধীনতা কেড়ে নেবেন না।

সাওদা বলেন, সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়েছে। তারা যদি জনগণের না হয় তাহলে আমরা সে সরকার দিয়ে কী করব? সরকারের হস্তক্ষেপের কারণে আমার অসুস্থ সন্তানকে রেখে বহু কষ্টে দুই রাত জেলখানায় কাটাতে হয়েছে এবং অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে। আমরা চাই সামনের দিনগুলোতে অন্তত আমাদের কথা বলার সুযোগ দেওয়া হোক। আমরা যেন আমাদের মতামত তুলে ধরতে পারি এটাই চাই। 

এর আগে, গত রোববার (৫ এপ্রিল) গভীর রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের জমজম টাওয়ারে নিজ বাসা থেকে বিবি সাওদাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। অভিযোগ করা হয়, কোনো ধরনের সুনির্দিষ্ট দালিলিক প্রমাণ ছাড়াই তাকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনাটি জানাজানির পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম হয়। যা গড়ায় জাতীয় সংসদ পর্যন্ত। অতিদ্রুত তাকে মুক্তির দাবি জানানো হয় সবখান থেকেই। পরবর্তীতে জামিনে মুক্ত হওয়ার পর আদালত প্রাঙ্গণে গলায় ফুলের মালা পরিয়ে তাকে বরণ করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow