বাকিতে চা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পৌর খালধারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন- কামাল শেখের ছেলে নায়েব আলী, মুরাদ আলীর ছেলে রিপন হোসেন, জামাল উদ্দীনের ছেলে রুবেল হোসেন, আব্দুর রহিমের ছেলে তমাল হোসেন, আবুল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক ও রিপন হোসেন। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, খালধারপাড়া গ্রামের রিপন হোসেন সকালে স্থানীয় শাজাহানের দোকানে চা পান করতে যায়। ওই সময় আগের বাকি থাকা টাকা না দিলে নতুন করে বাকিতে চা দিতে অস্বীকার করেন শাহজাহান। এ নিয়ে স্থানীয় রিপন হোসেন ও চা দোকানি শাজাহানের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ বলেন, সংঘর্ষের ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৫ থেকে ৬ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, দুজন ব্যক্তির ঝগড়া সামাজিক বিরোধে রূপ নেয়। এতে দু’পক্

বাকিতে চা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পৌর খালধারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন- কামাল শেখের ছেলে নায়েব আলী, মুরাদ আলীর ছেলে রিপন হোসেন, জামাল উদ্দীনের ছেলে রুবেল হোসেন, আব্দুর রহিমের ছেলে তমাল হোসেন, আবুল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক ও রিপন হোসেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, খালধারপাড়া গ্রামের রিপন হোসেন সকালে স্থানীয় শাজাহানের দোকানে চা পান করতে যায়। ওই সময় আগের বাকি থাকা টাকা না দিলে নতুন করে বাকিতে চা দিতে অস্বীকার করেন শাহজাহান। এ নিয়ে স্থানীয় রিপন হোসেন ও চা দোকানি শাজাহানের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ বলেন, সংঘর্ষের ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৫ থেকে ৬ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, দুজন ব্যক্তির ঝগড়া সামাজিক বিরোধে রূপ নেয়। এতে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

এম শাহাজান/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow