বাকৃবিতে পশু পালন অনুষদের শিক্ষার্থীদের ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশু পালন অনুষদের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস ফেডারেশন (বিএএইচএসএফ)-এর উদ্যোগে ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে পশু পালন অনুষদের তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনটির আহ্বায়ক শেখ মো. মিরাজ উদ্দিন, সদস্য সচিব সৈয়দ এনান আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমীন, বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশনের সভাপতি ও এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম, পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সবাই একসাথে ইফতার গ্রহণ করেন। শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।

বাকৃবিতে পশু পালন অনুষদের শিক্ষার্থীদের ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশু পালন অনুষদের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস ফেডারেশন (বিএএইচএসএফ)-এর উদ্যোগে ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে পশু পালন অনুষদের তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনটির আহ্বায়ক শেখ মো. মিরাজ উদ্দিন, সদস্য সচিব সৈয়দ এনান আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমীন, বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশনের সভাপতি ও এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম, পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম।

এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সবাই একসাথে ইফতার গ্রহণ করেন।

শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow