বাগেরহাট-৩ আসনে ধানের শীষের জয়, ড. ফরিদুল ইসলাম এগিয়ে
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের ১০৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম জয়ী হয়েছেন। প্রাপ্ত ফলাফলে ড. শেখ ফরিদুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট। বেসরকারি ফলাফলে ধানের শীষ ২০ হাজার ৬০৬ ভোটে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছে। এ আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ২ লাখ ৬৬ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। বিজয়ী প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, “আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপামর মানুষ আমার ওপর আস্থা রেখেছে। মোংলা-রামপালের মানুষ আমার নেতা তারেক রহমানের কর্মপরিকল্পনার ওপর আস্থা প্রকাশ করেছে। আগামী দিনে সেই পরিকল্পনা বাস্তবায়ন করাই হবে আমার মূল লক্ষ্য। আমি এই জনপদের মানুষের কল্যাণে কাজ করবো, ইনশাআল্লাহ।”
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের ১০৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম জয়ী হয়েছেন।
প্রাপ্ত ফলাফলে ড. শেখ ফরিদুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট। বেসরকারি ফলাফলে ধানের শীষ ২০ হাজার ৬০৬ ভোটে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছে।
এ আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ২ লাখ ৬৬ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
বিজয়ী প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, “আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপামর মানুষ আমার ওপর আস্থা রেখেছে। মোংলা-রামপালের মানুষ আমার নেতা তারেক রহমানের কর্মপরিকল্পনার ওপর আস্থা প্রকাশ করেছে। আগামী দিনে সেই পরিকল্পনা বাস্তবায়ন করাই হবে আমার মূল লক্ষ্য। আমি এই জনপদের মানুষের কল্যাণে কাজ করবো, ইনশাআল্লাহ।”
What's Your Reaction?