বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন সমর্থিত গ্রুপ এবং স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম সমর্থিত গ্রুপের মধ্যে কথাকাটাকাটি থেকে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে দুপক্ষ নিজেদের মধ্যে মারামারিতে জড়ায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জাকির হোসেন সমর্থিত গ্রুপের মিরাজ শিকদার (৩৫), হাবিবুর শিকদার (৩৭), হোসাইন বেপারী (২৫) ও ইমরান (২৫) এবং সেলিম সমর্থিত গ্রুপের ওসমান সরদার (৩৫) ও সালাম সরদারকে (৫৮) উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়। তাদের সবার বাড়ি বাগেরহাট সদর উপজেলার নোয়াপাড়া গ্রামে। আহতদের মাঝে হাবিবুর শিকদার, মিরাজ শিকদার ও ওসমান সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনায় স্থানান্তর করেছেন। বাগেরহাট কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ই
বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন সমর্থিত গ্রুপ এবং স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম সমর্থিত গ্রুপের মধ্যে কথাকাটাকাটি থেকে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে দুপক্ষ নিজেদের মধ্যে মারামারিতে জড়ায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জাকির হোসেন সমর্থিত গ্রুপের মিরাজ শিকদার (৩৫), হাবিবুর শিকদার (৩৭), হোসাইন বেপারী (২৫) ও ইমরান (২৫) এবং সেলিম সমর্থিত গ্রুপের ওসমান সরদার (৩৫) ও সালাম সরদারকে (৫৮) উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়। তাদের সবার বাড়ি বাগেরহাট সদর উপজেলার নোয়াপাড়া গ্রামে।
আহতদের মাঝে হাবিবুর শিকদার, মিরাজ শিকদার ও ওসমান সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনায় স্থানান্তর করেছেন।
বাগেরহাট কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বাগেরহাট ও কচুয়া উপজেলার সীমান্তবর্তী স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাহিদ ফরাজী/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?