বাগেরহাটে ভূমিসেবা মেলা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা কালেক্টরেটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পিসি কলেজের অধ্যক্ষ এস এম জাহাঙ্গীর আলী, ডিডিএলজি মো. ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মেজবাহ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন, সদর এসিল্যান্ড এম শরীফ খান এবং তড়িৎ চন্দ্র শীল প্রমুখ। এসময় বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজ ভূমি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসনে সরকারের নেওয়া পদক্ষেপ জনগণের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলা কালেক্টরেট চত্বরে তিন দিন

বাগেরহাটে ভূমিসেবা মেলা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা কালেক্টরেটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পিসি কলেজের অধ্যক্ষ এস এম জাহাঙ্গীর আলী, ডিডিএলজি মো. ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মেজবাহ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন, সদর এসিল্যান্ড এম শরীফ খান এবং তড়িৎ চন্দ্র শীল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজ ভূমি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসনে সরকারের নেওয়া পদক্ষেপ জনগণের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জেলা কালেক্টরেট চত্বরে তিন দিনব্যাপী আয়োজিত এ ভূমি সেবা মেলায় জমির নামজারি আবেদন, খাজনা প্রদানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা দর্শনার্থীদের প্রদান করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার এ মেলার সমাপ্তি হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow