বাগেরহাটে ৬টি ককটেল উদ্ধার, নিরাপত্তা জোরদার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদরের হাড়িখালি সুইচগেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত একটি ভবনের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। পরিত্যক্ত ভবনের পাশে মাটি খুঁড়ে রাখা প্লাস্টিক বালতি থেকে ওই ককটেলগুলো উদ্ধার করা হয়। নিরাপত্তা সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করা বা নির্বাচনের দিন সহিংস পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে অপরাধীরা এসব ককটেল প্রস্তুত করে গোপনে মজুত রেখে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে বর্তমানে পুলিশের একটি টহল দল দায়িত্ব পালন করছে। পাশাপাশি র‍্যাবের বোম্ব ডিসপোজাল (বিডি) টিম উদ্ধারের পর ককটেলগুলো নিষ্ক্রিয় করবে বলে জানানো হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বাগেরহাটে ৬টি ককটেল উদ্ধার, নিরাপত্তা জোরদার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদরের হাড়িখালি সুইচগেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত একটি ভবনের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। পরিত্যক্ত ভবনের পাশে মাটি খুঁড়ে রাখা প্লাস্টিক বালতি থেকে ওই ককটেলগুলো উদ্ধার করা হয়।

নিরাপত্তা সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করা বা নির্বাচনের দিন সহিংস পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে অপরাধীরা এসব ককটেল প্রস্তুত করে গোপনে মজুত রেখে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

ঘটনাস্থলে বর্তমানে পুলিশের একটি টহল দল দায়িত্ব পালন করছে। পাশাপাশি র‍্যাবের বোম্ব ডিসপোজাল (বিডি) টিম উদ্ধারের পর ককটেলগুলো নিষ্ক্রিয় করবে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow