বাজারে অকার্যকর ৩৬ অ্যান্টিবায়োটিক, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন নতুন রোগ, শরীরের অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাওয়ায় বাজারে প্রচলিত অন্তত ৩৬টি অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারিয়েছে, এমন উদ্বেগজনক তথ্য তুলে ধরেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সাভারের মির্জানগরে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। পিএইচএ ভবনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন। এর আগে সকালে গণ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মাহমুদুল হাসান সরকার। তিনি বলেন, বিশ্বায়নের ফলে মানুষের যাতায়াত ও যোগাযোগ সহজ হওয়ায় নতুন রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং অনেক ক্ষেত্রে তা মহামারির আকার নিচ্ছে। তিনি আরও বলেন, পরিবেশগত পরিবর্তন, বনভূমি ধ্বংস এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে রোগের ঝুঁকি বাড়ছে। তাই মানব

বাজারে অকার্যকর ৩৬ অ্যান্টিবায়োটিক, বিশেষজ্ঞদের সতর্কবার্তা
বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন নতুন রোগ, শরীরের অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাওয়ায় বাজারে প্রচলিত অন্তত ৩৬টি অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারিয়েছে, এমন উদ্বেগজনক তথ্য তুলে ধরেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সাভারের মির্জানগরে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। পিএইচএ ভবনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন। এর আগে সকালে গণ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মাহমুদুল হাসান সরকার। তিনি বলেন, বিশ্বায়নের ফলে মানুষের যাতায়াত ও যোগাযোগ সহজ হওয়ায় নতুন রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং অনেক ক্ষেত্রে তা মহামারির আকার নিচ্ছে। তিনি আরও বলেন, পরিবেশগত পরিবর্তন, বনভূমি ধ্বংস এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে রোগের ঝুঁকি বাড়ছে। তাই মানব স্বাস্থ্য, প্রাণী স্বাস্থ্য ও পরিবেশ, এই তিনটি বিষয়কে সমন্বিতভাবে বিবেচনায় নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যাপক ডা. ফারিদা ইয়াসমিন। তিনি বলেন, বর্তমানে অনেক অ্যান্টিবায়োটিক সাধারণ সংক্রমণেও কার্যকর নয়। নতুন আবিষ্কৃত ওষুধও আশানুরূপ ফল দিচ্ছে না। এ অবস্থায় চিকিৎসকদের অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল হোসেন বলেন, সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ জরুরি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি, শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow