বাজারে ইয়াবা বিক্রি করতে গিয়ে আটক স্বামী-স্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাঘাইতলা বাজারে জনতার হাতে আটক হন এক দম্পতি। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে তাদের কাছে থাকা ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার (২৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার বাঘাইতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- উপজেলার জামগড়া গ্রামের মৃত ভজন শেখের ছেলে মো. বাবুল (৫৫) এবং তার স্ত্রী একই গ্রামের মো. রশীদ খার মেয়ে জবেদা খাতুন (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে ওই দম্পতি বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাদের আটক করে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদকে জানান। খবর পেয়ে ইউএনও ফয়সাল আহমেদ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক দম্পতির কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে পলিথিনে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ১৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাদের হালুয়াঘাট থানায় সোপর্দ করা হয়। স্থানীয়দের ধারণা, ওই দম্পতি বাজারে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন এবং কোনো ক্রেতার জন্য অপেক্ষা করছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন

বাজারে ইয়াবা বিক্রি করতে গিয়ে আটক স্বামী-স্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাঘাইতলা বাজারে জনতার হাতে আটক হন এক দম্পতি। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে তাদের কাছে থাকা ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (২৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার বাঘাইতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- উপজেলার জামগড়া গ্রামের মৃত ভজন শেখের ছেলে মো. বাবুল (৫৫) এবং তার স্ত্রী একই গ্রামের মো. রশীদ খার মেয়ে জবেদা খাতুন (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে ওই দম্পতি বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাদের আটক করে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদকে জানান।

খবর পেয়ে ইউএনও ফয়সাল আহমেদ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক দম্পতির কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে পলিথিনে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ১৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাদের হালুয়াঘাট থানায় সোপর্দ করা হয়।

স্থানীয়দের ধারণা, ওই দম্পতি বাজারে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন এবং কোনো ক্রেতার জন্য অপেক্ষা করছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করে ১৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

হোসাইন সুলভ/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow