বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে ‘গ্রিন বাজেট’ বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম। সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর ও সেন্ট্রাল লাইব্রেরির সামনেসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেন তিনি।  এসময় তৌহিদুল ইসলাম বলেন, ‘এই বাজেট বাংলাদেশের অগ্রযাত্রায় বীজবপন হিসেবে পরিগণিত হবে। এই বাজেট জনগণের বাজেট। এই বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের দাম কমানো হয়েছে, যা আগের কোনো বাজেটে হয়নি। ’ তিনি আরেও বলেন, ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সবুজ বিপ্লব, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষার জন্য প্রায় দুই হাজার ২৪০ কোটি টাকার ‘গ্রিন বাজেট' প্রস্তাব করা হয়েছে। এবং এই বাজেটে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়ন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ ‘তরুণদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় গৃহীত পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে।’

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে ‘গ্রিন বাজেট’ বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম।

সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর ও সেন্ট্রাল লাইব্রেরির সামনেসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেন তিনি। 

এসময় তৌহিদুল ইসলাম বলেন, ‘এই বাজেট বাংলাদেশের অগ্রযাত্রায় বীজবপন হিসেবে পরিগণিত হবে। এই বাজেট জনগণের বাজেট। এই বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের দাম কমানো হয়েছে, যা আগের কোনো বাজেটে হয়নি। ’

তিনি আরেও বলেন, ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সবুজ বিপ্লব, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষার জন্য প্রায় দুই হাজার ২৪০ কোটি টাকার ‘গ্রিন বাজেট' প্রস্তাব করা হয়েছে। এবং এই বাজেটে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়ন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

‘তরুণদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় গৃহীত পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে।’

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক রেজাউল করিম রাশেদ, আপ্যায়ন সম্পাদক আরিফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আবু ইউছুফ ফরহাদসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, হল ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow