বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আসন্ন অর্থবছরের (২০২৬-২৭) বাজেট বৃহস্পতিবার (১১ জুন) উত্থাপন করা হবে। এটি প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। ওইদিন জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বাজেট পাস হলে এটি হবে দেশের ৫৫তম বাজেট। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজেটে এবার স্বস্তি মিলতে পারে গৃহিনীর জন্য। এবার বেশ কিছু কিচেন পণ্যের দাম কমতে পারে বাজেটে। ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, আয়রন, রাইস কুকার, মাল্টি কুকার, প্রেসার কুকারের পাশপাশি সমজাতীয় পণ্য ইলেকট্রিক কুকার, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, ওয়াটার পিউরিফায়ার ও ওয়াটার হিটার/গিজারসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের দাম কমতে পারে। এ ছাড়াও বাজেটে কমতে পারে কম্পিউটার, প্রিন্টার, মনিটরের দাম। দাম কমতে পারে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির প্রয়োজনীয় ১৫ পণ্যের। পাশাপাশি চিকিৎসা পণ্যেও দাম কমতে পারে। এই তালিকায় রয়েছে কিডনি ডায়ালাইসিস ফিল্টার। এর বাইরে দাম কমতে পারে স্বর্ণালংকারেও। আসন্ন বাজেটে স্বর্ণালংকার বিক্রিতে ৫ শতাংশ উৎসে কর কমে হবে দশমিক ৫ শতাংশ।  

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আসন্ন অর্থবছরের (২০২৬-২৭) বাজেট বৃহস্পতিবার (১১ জুন) উত্থাপন করা হবে। এটি প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। ওইদিন জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বাজেট পাস হলে এটি হবে দেশের ৫৫তম বাজেট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজেটে এবার স্বস্তি মিলতে পারে গৃহিনীর জন্য। এবার বেশ কিছু কিচেন পণ্যের দাম কমতে পারে বাজেটে। ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, আয়রন, রাইস কুকার, মাল্টি কুকার, প্রেসার কুকারের পাশপাশি সমজাতীয় পণ্য ইলেকট্রিক কুকার, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, ওয়াটার পিউরিফায়ার ও ওয়াটার হিটার/গিজারসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের দাম কমতে পারে।

এ ছাড়াও বাজেটে কমতে পারে কম্পিউটার, প্রিন্টার, মনিটরের দাম। দাম কমতে পারে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির প্রয়োজনীয় ১৫ পণ্যের। পাশাপাশি চিকিৎসা পণ্যেও দাম কমতে পারে। এই তালিকায় রয়েছে কিডনি ডায়ালাইসিস ফিল্টার।

এর বাইরে দাম কমতে পারে স্বর্ণালংকারেও। আসন্ন বাজেটে স্বর্ণালংকার বিক্রিতে ৫ শতাংশ উৎসে কর কমে হবে দশমিক ৫ শতাংশ।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow