বাজেটে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বর্তমান ভঙ্গুর অর্থনীতির পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তারপরও প্রধানমন্ত্রী সব খাতের পাশাপাশি স্বাস্থ্য খাতেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন। শুক্রবার (২৬ জুন) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভৌগোলিক কারণে এ অঞ্চলের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালের যেসব অনিয়ম রয়েছে, সেগুলো দূর করতে হবে। রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কোনো রোগী যদি হাসপাতালে এসে যথাযথ চিকিৎসা না পেয়ে ঢাকায় স্থানান্তরিত হন, তবে তা হাসপাতালের অদক্ষতার পরিচয় বহন করে। তিনি আরও বলেন, হাসপাতালে দুর্নীতি বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। এসব অনিয়ম বন্ধ করা গেলে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে। এ ক্ষেত্রে কোনো আপস করা হবে

বাজেটে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বর্তমান ভঙ্গুর অর্থনীতির পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তারপরও প্রধানমন্ত্রী সব খাতের পাশাপাশি স্বাস্থ্য খাতেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

শুক্রবার (২৬ জুন) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভৌগোলিক কারণে এ অঞ্চলের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালের যেসব অনিয়ম রয়েছে, সেগুলো দূর করতে হবে। রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কোনো রোগী যদি হাসপাতালে এসে যথাযথ চিকিৎসা না পেয়ে ঢাকায় স্থানান্তরিত হন, তবে তা হাসপাতালের অদক্ষতার পরিচয় বহন করে।

তিনি আরও বলেন, হাসপাতালে দুর্নীতি বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। এসব অনিয়ম বন্ধ করা গেলে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে। এ ক্ষেত্রে কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যাতে হাসপাতালে অনৈতিক কর্মকাণ্ড বা পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে। এজন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবির। এতে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাজাহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আলী আকবর এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow