বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর উত্তরবাড্ডার একটি নির্মাণাধীন ভবনের ৫ তলা থেকে পড়ে নাজমুল হোসেন (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করে। তাকে হাসপাতালে নিয়ে আসা খালাতো ভাই জয়নুল আবেদীন জানান, নাজমুল পেশায় একজন রড মিস্ত্রি ছিলেন। উত্তর বাড্ডার পূর্বাচলে একটি ভবনের ৫ তলায় কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতর গ্রামের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী গ্রামে। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। কাজী আল আমিন/এমআইএইচএস

বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর উত্তরবাড্ডার একটি নির্মাণাধীন ভবনের ৫ তলা থেকে পড়ে নাজমুল হোসেন (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করে।

তাকে হাসপাতালে নিয়ে আসা খালাতো ভাই জয়নুল আবেদীন জানান, নাজমুল পেশায় একজন রড মিস্ত্রি ছিলেন। উত্তর বাড্ডার পূর্বাচলে একটি ভবনের ৫ তলায় কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতর গ্রামের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী গ্রামে। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow