বাড্ডায় বিদ্যুতের তার ‘চুরি’ করতে গিয়ে যুবকের মৃত্যু
রাজধানীর বাড্ডা থানাধীন বাড্ডা বৈশাখী সড়কের একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে মো. জহিরুল ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ভোরের দিকে বৈদ্যুতিক তার কাটতে (চুরি) গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেঝবাহ উদ্দিন বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে শনিবার ভোর সোয়া পাঁচটার দিকে মধ্য বাড্ডার বৈশাখী সড়কের ৯০/১ নম্বর জামান সাহেবের বাসার সামনে পাকা সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, নিহত যুবক বৈদ্যুতিক খুঁটির ওপর উঠে তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত মো. জহিরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার নাগেরগাঁও গ্রামের রফিকুল
রাজধানীর বাড্ডা থানাধীন বাড্ডা বৈশাখী সড়কের একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে মো. জহিরুল ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ভোরের দিকে বৈদ্যুতিক তার কাটতে (চুরি) গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেঝবাহ উদ্দিন বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে শনিবার ভোর সোয়া পাঁচটার দিকে মধ্য বাড্ডার বৈশাখী সড়কের ৯০/১ নম্বর জামান সাহেবের বাসার সামনে পাকা সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, নিহত যুবক বৈদ্যুতিক খুঁটির ওপর উঠে তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত মো. জহিরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার নাগেরগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি উত্তর বাড্ডার বাগানবাড়ি এলাকার ইমন মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন।
কাজী আল-আমিন/এমএএইচ/
What's Your Reaction?