বাড্ডায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোচালকের
রাজধানীর উত্তর বাড্ডায় বাসের ধাক্কায় মো. মোকলেছ (৩৫) নামের ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৭ মে) সকালে উত্তর বাড্ডার এএমজেড হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোকলেছকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মোকলেছ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পুকুরিয়া গ্রামের মো. আকবর আলীর ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে বাড্ডা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, আজ সকালের দিকে ভিক্টোরিয়া ক্লাসিক পরিবহনের বেপরোয়া গতির একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক মোকলেছ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয় আইনি প্রক্রিয়া চলমান। কাজী আল আমিন/এমএমকে
রাজধানীর উত্তর বাড্ডায় বাসের ধাক্কায় মো. মোকলেছ (৩৫) নামের ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।
বুধবার (২৭ মে) সকালে উত্তর বাড্ডার এএমজেড হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোকলেছকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোকলেছ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পুকুরিয়া গ্রামের মো. আকবর আলীর ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে বাড্ডা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, আজ সকালের দিকে ভিক্টোরিয়া ক্লাসিক পরিবহনের বেপরোয়া গতির একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক মোকলেছ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয় আইনি প্রক্রিয়া চলমান।
কাজী আল আমিন/এমএমকে
What's Your Reaction?