বাণিজ্য ও প্রতিরক্ষাখাতে সহযোগিতা বাড়াতে ভারত ও মালয়েশিয়ার অঙ্গীকার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাণিজ্য সম্প্রসারণ এবং সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষাসহ অন্যান্য খাতে সম্ভাব্য সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। দুই দিনের সফরে মালয়েশিয়ায় রয়েছেন নরেন্দ্র মোদী। ২০২৪ সালের আগস্টে দুই দেশ সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করার পর এটি তার প্রথম সফর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, এই অংশীদারত্বের আওতায় বাণিজ্য ও বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, প্রতিরক্ষা, স্বাস্থ্যসেবা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে গভীর সহযোগিতা রয়েছে। প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় নিজের সরকারি বাসভবনে মোদীকে আতিথেয়তা দেওয়ার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনোয়ার বলেন, এটি একটি সত্যিকার অর্থেই বিস্তৃত অংশীদারত্ব। আমরা বিশ্বাস করি, দুই সরকারের প্রতিশ্রুতির মাধ্যমে দ্রুতগতিতে এটি বাস্তবায়ন করা সম্ভব। দুই নেতার বৈঠকের পর সেমিকন্ডাক্টর, দুর্যোগ ব্যবস্থাপনা ও শান্তিরক্ষা কার্যক্রমসহ মোট ১১টি সহযোগিতা চুক্তি বিনিময় করা হয়। আনোয়ার জানান, সীমান্ত পারাপারের লেনদেনে স্থানীয় মুদ্রার ব্যবহার বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখবে ভারত ও মাল

বাণিজ্য ও প্রতিরক্ষাখাতে সহযোগিতা বাড়াতে ভারত ও মালয়েশিয়ার অঙ্গীকার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাণিজ্য সম্প্রসারণ এবং সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষাসহ অন্যান্য খাতে সম্ভাব্য সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

দুই দিনের সফরে মালয়েশিয়ায় রয়েছেন নরেন্দ্র মোদী। ২০২৪ সালের আগস্টে দুই দেশ সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করার পর এটি তার প্রথম সফর।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, এই অংশীদারত্বের আওতায় বাণিজ্য ও বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, প্রতিরক্ষা, স্বাস্থ্যসেবা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে গভীর সহযোগিতা রয়েছে।

প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় নিজের সরকারি বাসভবনে মোদীকে আতিথেয়তা দেওয়ার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনোয়ার বলেন, এটি একটি সত্যিকার অর্থেই বিস্তৃত অংশীদারত্ব। আমরা বিশ্বাস করি, দুই সরকারের প্রতিশ্রুতির মাধ্যমে দ্রুতগতিতে এটি বাস্তবায়ন করা সম্ভব।

দুই নেতার বৈঠকের পর সেমিকন্ডাক্টর, দুর্যোগ ব্যবস্থাপনা ও শান্তিরক্ষা কার্যক্রমসহ মোট ১১টি সহযোগিতা চুক্তি বিনিময় করা হয়।

আনোয়ার জানান, সীমান্ত পারাপারের লেনদেনে স্থানীয় মুদ্রার ব্যবহার বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখবে ভারত ও মালয়েশিয়া। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, চলতি বছর দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ গত বছরের ১৮ দশমিক ৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

এ ছাড়া মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যে ভারত একটি কনস্যুলেট খোলার উদ্যোগ নিলে মালয়েশিয়া তা সমর্থন করবে বলেও জানান আনোয়ার ইব্রাহিম।

সূত্র: রয়টার্স

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow