বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৫ মে) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ তানভীর হাসান রুমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে। এর আগে গত ১৭ এপ্রিল রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা যান। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৫ মে) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ তানভীর হাসান রুমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১৭ এপ্রিল রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা যান। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
What's Your Reaction?