বাণিজ্যিক মোটরযানের অগ্রিম কর বাড়লো

আগামী২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান থেকে আদায়যোগ্য অগ্রিম করের হার বাড়ানো হয়েছে। কর হার বাড়ানোর পাশাপাশি যানবাহনের শ্রেণিবিন্যাসও আরও বিস্তৃত করা হয়েছে। কয়েকটি নতুন শ্রেণির যানবাহন করের আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন তিনি। এই বাজেটের অর্থ সংগ্রহ করতে অর্থমন্ত্রী বাণিজ্যিকভাবে পরিচালিত মোটারযান থেকে বাড়িতে অর্থ আয়ের পরিকল্পনা করেছেন। এজন্য অগ্রিম কর বাড়ানো হয়েছে। আগমী অর্থবছরে মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়নের সময় নির্ধারিত হারে অগ্রিম কর পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। কর পরিশোধের চালান দাখিল না করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবন্ধন বা ফিটনেস নবায়ন করতে পারবে না। আগামী অর্থবছরে ৫২ আসনের বেশি বাসের অগ্রিম কর ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। ৫২ আসন বা তার কম বাসের ক্ষেত্রে কর ১১ হাজার ৫০০ টাকা থেকে বাড়ে ২০ হাজার টাকায় উ

বাণিজ্যিক মোটরযানের অগ্রিম কর বাড়লো

আগামী২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান থেকে আদায়যোগ্য অগ্রিম করের হার বাড়ানো হয়েছে। কর হার বাড়ানোর পাশাপাশি যানবাহনের শ্রেণিবিন্যাসও আরও বিস্তৃত করা হয়েছে। কয়েকটি নতুন শ্রেণির যানবাহন করের আওতায় আনা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন তিনি।

এই বাজেটের অর্থ সংগ্রহ করতে অর্থমন্ত্রী বাণিজ্যিকভাবে পরিচালিত মোটারযান থেকে বাড়িতে অর্থ আয়ের পরিকল্পনা করেছেন। এজন্য অগ্রিম কর বাড়ানো হয়েছে। আগমী অর্থবছরে মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়নের সময় নির্ধারিত হারে অগ্রিম কর পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। কর পরিশোধের চালান দাখিল না করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবন্ধন বা ফিটনেস নবায়ন করতে পারবে না।

আগামী অর্থবছরে ৫২ আসনের বেশি বাসের অগ্রিম কর ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। ৫২ আসন বা তার কম বাসের ক্ষেত্রে কর ১১ হাজার ৫০০ টাকা থেকে বাড়ে ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত বাসের কর ৩৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

একইভাবে নন-এসি ডাবল ডেকার বাসের কর ১৬ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা করা হয়েছে। এছাড়া প্রথমবারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত ডাবল ডেকার ও স্লিপার বাসের জন্য ৫০ হাজার টাকা কর নির্ধারণ করা হয়েছে।

মিনিবাস ও কোস্টারের ক্ষেত্রে এসি যানবাহনের কর ১৬ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা এবং নন-এসি যানবাহনের কর ৬ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে ৫ টনের বেশি পেলোড ক্ষমতাসম্পন্ন ট্রাক, লরি বা ট্যাংক লরির জন্য ১৬ হাজার টাকা কর নির্ধারিত রয়েছে। আগামী অর্থবছরে ৫ থেকে ২০ টনের কম পেলোড ক্ষমতাসম্পন্ন যানবাহনের জন্য ৩০ হাজার টাকা এবং ২০ টন বা তার বেশি পেলোড ক্ষমতাসম্পন্ন যানবাহনের জন্য ৫০ হাজার টাকা কর নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১ দশমিক ৫ থেকে ৫ টন পেলোড ক্ষমতাসম্পন্ন ট্রাক, কাভার্ড ভ্যান, কার্গো ভ্যান, লরি ও ট্যাংক লরির কর ৯ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা এবং ১ দশমিক ৫ টনের কম পেলোড ক্ষমতাসম্পন্ন যানবাহনের কর ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

পিকআপ ভ্যান, হিউম্যান হলার, ম্যাক্সি ও অটোরিকশার অগ্রিম করও ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে এসি ট্যাক্সিক্যাবের কর ১১ হাজার ৫০০ টাকা থেকে ১৫ হাজার টাকা এবং নন-এসি ট্যাক্সিক্যাবের কর ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

আগামী অর্থবছরে আইন সংশোধন করে কয়েকটি যানবাহনকে পৃথকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রাক্টর, ডাম্পট্রাক, কাভার্ড ভ্যান, কার্গো ভ্যান, ক্রেন, এক্সকাভেটর, ড্রেজার, রোলার, কংক্রিট মিক্সারসহ বিভিন্ন হেভি ও স্পেশাল পারপাস ভেহিকেল। এসব যানবাহনের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম কর নির্ধারণ করা হয়েছে।

এছাড়া নতুন বিধানে একাধিক বছরের জন্য নিবন্ধন বা ফিটনেস নবায়নের ক্ষেত্রে পরবর্তী বছরগুলোর কর ৩০ জুনের মধ্যে পরিশোধের বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে। নির্ধারিত সময়ে কর পরিশোধ না করলে বকেয়া কর পরবর্তী বছরের করের সঙ্গে একত্রে আদায় করা হবে।

এমএএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow