বাতিলকৃত প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার সিদ্ধান্ত

তথ্য অধিদপ্তর সাংবাদিকদের বাতিলকৃত অ্যাক্রিডিটেশন কার্ড প্রযোজ্য ক্ষেত্রে পুনর্বিবেচনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়। এতে বলা হয়, তথ্য অধিদপ্তর কর্তৃক বিভিন্ন কারণে ইতোপূর্বে যাদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, তারা প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা ২০২৫ অনুযায়ী পুনর্বিবেচনার জন্য প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে পারেন। নির্ধারিত আবেদন ফরম তথ্য অধিদপ্তরের ওয়েবসাইট (pressinform.gov.bd) হতে ডাউনলোড করে আবেদন করা যাবে।

বাতিলকৃত প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার সিদ্ধান্ত

তথ্য অধিদপ্তর সাংবাদিকদের বাতিলকৃত অ্যাক্রিডিটেশন কার্ড প্রযোজ্য ক্ষেত্রে পুনর্বিবেচনার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়।

এতে বলা হয়, তথ্য অধিদপ্তর কর্তৃক বিভিন্ন কারণে ইতোপূর্বে যাদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, তারা প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা ২০২৫ অনুযায়ী পুনর্বিবেচনার জন্য প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে পারেন।

নির্ধারিত আবেদন ফরম তথ্য অধিদপ্তরের ওয়েবসাইট (pressinform.gov.bd) হতে ডাউনলোড করে আবেদন করা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow