বাথরুমে মাথা ঘুরে পড়ে যান রমেশ চন্দ্র সেন, পরে হাসপাতালে মৃত্যু : কারা অধিদপ্তর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন অসুস্থ হয়ে মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ বলেন, ‘আজ সকালে বন্দি রমেশ চন্দ্র সেন ঘুম থেকে উঠে দৈনন্দিক কাজ শেষে নাস্তাও খেয়েছিলেন। এরপরে তিনি ওয়ার্ডের বাথরুমে যান। একপর্যায়ে সেখানে গোসলের উদ্যোগ নিলে বাথরুমে মাথা ঘুরে পরে যান। সঙ্গে সঙ্গে তাকে কারাগারের লোকজন দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেল সেখানে মারা যান তিনি।’ দিনাজপুর জেলা কারাগারের তথ্যানুসারে, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। সেখান থেকে ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। তিনি হত্যাসহ তিনটি মামলায় কারাগারে ছিলেন। রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ক্ষিতীন্দ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন অসুস্থ হয়ে মারা গেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ বলেন, ‘আজ সকালে বন্দি রমেশ চন্দ্র সেন ঘুম থেকে উঠে দৈনন্দিক কাজ শেষে নাস্তাও খেয়েছিলেন। এরপরে তিনি ওয়ার্ডের বাথরুমে যান। একপর্যায়ে সেখানে গোসলের উদ্যোগ নিলে বাথরুমে মাথা ঘুরে পরে যান। সঙ্গে সঙ্গে তাকে কারাগারের লোকজন দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেল সেখানে মারা যান তিনি।’
দিনাজপুর জেলা কারাগারের তথ্যানুসারে, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। সেখান থেকে ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। তিনি হত্যাসহ তিনটি মামলায় কারাগারে ছিলেন।
রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতার নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়ালেখা করেন। পাঁচবারের এমপি ছিলেন তিনি।
সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
What's Your Reaction?