বাদশাহ-নোরার সঙ্গে গেয়ে বাজিমাত করলেন তাসফীয়া
এবার বলিউডে উড়ল বাংলাদেশের বিজয় নিশান! যে বলিউড জয় করা হাজারো শিল্পীর আজন্ম লালিত স্বপ্ন, সেই মঞ্চে রীতিমতো ধামাকা দিয়ে অভিষেক হলো বাংলাদেশের গায়িকা তাশফীয়া ফাতিমার। বিশ্বখ্যাত মিউজিক প্ল্যাটফর্ম টি-সিরিজের ব্যানারে মুক্তি পাওয়া ‘সাজন রে’ গানে খোদ গ্লোবাল সেনসেশন নোরা ফাতেহি এবং র্যাপ কিং বাদশাহর পাশে নাম লেখালেন এই সুন্দরী। মুক্তির মাত্র কয়েক দিনেই গানটি কোটি ভিউয়ের দোরগোড়ায় পৌঁছে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে অন্তর্জাল।
এই আকাশছোঁয়া সাফল্যের শুরুটা ছিল খুবই সাধারণ। এ বিষয়ে তাশফীয়া গণমাধ্যমকে বলেন, সঞ্জয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা আমার অনেক দিনের। সে প্রায়ই বাংলাদেশে আসে-যায়। একদিন ফোন করে বলল, ‘স্টুডিওতে আসতে পারবা? একটা গান আছে।’ আমি গিয়ে গানটি শুনি এবং রেকর্ড করি। কিন্তু তখনো বুঝিনি, এই গানে পরবর্তীতে বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকারা যুক্ত হবেন। শুধু এটুকুই বলেছিলেন, গানটা দারুণ কিছু হবে।”
তাশফীয়া আরও বলেন, ‘বলিউডের মতো বড় একটি ইন্ডাস্ট্রিতে, তা–ও আবার টি-সিরিজের ব্যানারে আমার প্রথম কাজ—এটা সত্যিই স্বপ্নপূরণের মতো। সঞ্জয়, বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকাদের সঙ্গে একই গানে কণ্ঠ দেওয়া নিঃ
এবার বলিউডে উড়ল বাংলাদেশের বিজয় নিশান! যে বলিউড জয় করা হাজারো শিল্পীর আজন্ম লালিত স্বপ্ন, সেই মঞ্চে রীতিমতো ধামাকা দিয়ে অভিষেক হলো বাংলাদেশের গায়িকা তাশফীয়া ফাতিমার। বিশ্বখ্যাত মিউজিক প্ল্যাটফর্ম টি-সিরিজের ব্যানারে মুক্তি পাওয়া ‘সাজন রে’ গানে খোদ গ্লোবাল সেনসেশন নোরা ফাতেহি এবং র্যাপ কিং বাদশাহর পাশে নাম লেখালেন এই সুন্দরী। মুক্তির মাত্র কয়েক দিনেই গানটি কোটি ভিউয়ের দোরগোড়ায় পৌঁছে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে অন্তর্জাল।
এই আকাশছোঁয়া সাফল্যের শুরুটা ছিল খুবই সাধারণ। এ বিষয়ে তাশফীয়া গণমাধ্যমকে বলেন, সঞ্জয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা আমার অনেক দিনের। সে প্রায়ই বাংলাদেশে আসে-যায়। একদিন ফোন করে বলল, ‘স্টুডিওতে আসতে পারবা? একটা গান আছে।’ আমি গিয়ে গানটি শুনি এবং রেকর্ড করি। কিন্তু তখনো বুঝিনি, এই গানে পরবর্তীতে বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকারা যুক্ত হবেন। শুধু এটুকুই বলেছিলেন, গানটা দারুণ কিছু হবে।”
তাশফীয়া আরও বলেন, ‘বলিউডের মতো বড় একটি ইন্ডাস্ট্রিতে, তা–ও আবার টি-সিরিজের ব্যানারে আমার প্রথম কাজ—এটা সত্যিই স্বপ্নপূরণের মতো। সঞ্জয়, বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকাদের সঙ্গে একই গানে কণ্ঠ দেওয়া নিঃসন্দেহে ক্যারিয়ারের একটি আনন্দের ব্যাপার।‘
নিজের দীর্ঘ সাধনার ফসল হিসেবে এই অর্জনকে দেখছেন তাশফীয়া। কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন কণ্ঠে তাসফীয়া যোগ করেন, ‘আমি কৃতজ্ঞ। তবে এই মুহূর্তটাকে নিজের বলেও মনে করি। কারণ এই জায়গায় পৌঁছাতে অনেক সময়, পরিশ্রম আর ধৈর্য লেগেছে।‘