বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত

রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে বানেশ্বর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাচেন প্রামাণিক। তারা মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে। আহতরা হলেন হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের হাসপাতালে পাঠান। স্থানীয়রা জানায়, অটোরিকশায় থাকা চার যাত্রী নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে রাজশাহী শহরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে ঢাকা মেট্রো-ট-১২-৭৪৪৪ নম্বরের একটি ক্যারেটবাহী ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বানেশ্বর ইয়ামাহা শোরুমের সামনে পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে হাচেন প্রামাণিকের মৃত্যু হয়। এ বিষয়ে পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলে

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত

রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে বানেশ্বর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাচেন প্রামাণিক। তারা মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে।

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত

আহতরা হলেন হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের হাসপাতালে পাঠান।

স্থানীয়রা জানায়, অটোরিকশায় থাকা চার যাত্রী নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে রাজশাহী শহরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে ঢাকা মেট্রো-ট-১২-৭৪৪৪ নম্বরের একটি ক্যারেটবাহী ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বানেশ্বর ইয়ামাহা শোরুমের সামনে পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে হাচেন প্রামাণিকের মৃত্যু হয়।

এ বিষয়ে পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন। আহত তিনজনকে রামেক হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে।’

মনির হোসেন মাহিন/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow