বান্দরবানে চার পর্যটন কেন্দ্রে প্রবেশে লাগবে না টাকা
ঈদুল আযাহা উপলক্ষে বান্দরবানের চার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সবার জন্য বিনা টিকেটে প্রবেশাধীকার উন্মুক্ত করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ মে) বান্দরবনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো মেঘলা, নীলাচল, চিম্বুক ও প্রান্তিক লেকে বিনা টিকেটে প্রবেশাধীকার উন্মুক্ত করা হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২৮ ও ২৯ মে (বৃহস্পতি ও শুক্রবার) বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটন কেন্দ্রে এন্ট্রি ফি (প্রবেশ মূল্য) ফ্রি থাকবে। এতে আগত পর্যটক এবং দর্শনার্থীদের এ চার পর্যটন কেন্দ্র ভ্রমণে জনপ্রতি দুইশত টাকা সাশ্রয় হবে। এর আগে ২৩ মে একদিনের জন্য উন্মুক্ত করেছিল প্রশাসন। পরে আজ ঈদ ও পরের দিন মিলে মোট দুই দিনের জন্য এসব পর্যটন কেন্দ্র বিনা টিকেটে প্রবেশাধীকার উন্মুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। নয়ন চক্রবর্তী/এএইচ/জেআইএম
ঈদুল আযাহা উপলক্ষে বান্দরবানের চার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সবার জন্য বিনা টিকেটে প্রবেশাধীকার উন্মুক্ত করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৬ মে) বান্দরবনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো মেঘলা, নীলাচল, চিম্বুক ও প্রান্তিক লেকে বিনা টিকেটে প্রবেশাধীকার উন্মুক্ত করা হয়েছে।
সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২৮ ও ২৯ মে (বৃহস্পতি ও শুক্রবার) বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটন কেন্দ্রে এন্ট্রি ফি (প্রবেশ মূল্য) ফ্রি থাকবে। এতে আগত পর্যটক এবং দর্শনার্থীদের এ চার পর্যটন কেন্দ্র ভ্রমণে জনপ্রতি দুইশত টাকা সাশ্রয় হবে।
এর আগে ২৩ মে একদিনের জন্য উন্মুক্ত করেছিল প্রশাসন। পরে আজ ঈদ ও পরের দিন মিলে মোট দুই দিনের জন্য এসব পর্যটন কেন্দ্র বিনা টিকেটে প্রবেশাধীকার উন্মুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন।
নয়ন চক্রবর্তী/এএইচ/জেআইএম
What's Your Reaction?