বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু
বান্দরবান সদর হাসপাতালে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কামরুল হাসান (৩৫) ও সাকির (২০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস রুম ভবনে এ ঘটনা ঘটে। নিহত সাকির (২০) ভোলা চরফ্যাশন এলাকার হজরত আলী\'র ছেলে, অপরজনও একই এলাকার কামরুল হাসান (৩৫) স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান গণপূর্ত বিভাগের ব্যবস্থাপনায় বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস রুম নির্মাণ কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। নির্মাণাধীন ভবনটির দ্বিতীয় তলায় কাজ করার সময় একটি স্টিলের এঙ্গেল পার্শ্ববর্তী ১১ হাজার কেবি বিদ্যুৎ লাইনে পড়ে। এটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হন সাকির। তাকে বাঁচাতে গিয়ে কামরুলও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মধ্যে পুড়ে গিয়ে একজনের পেট ফেটে গেছে এবং অন্য জনের একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। নয়ন চক্রবর্তী/এনএইচআর/জেআইএম
বান্দরবান সদর হাসপাতালে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কামরুল হাসান (৩৫) ও সাকির (২০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস রুম ভবনে এ ঘটনা ঘটে।
নিহত সাকির (২০) ভোলা চরফ্যাশন এলাকার হজরত আলী'র ছেলে, অপরজনও একই এলাকার কামরুল হাসান (৩৫)
স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান গণপূর্ত বিভাগের ব্যবস্থাপনায় বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস রুম নির্মাণ কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। নির্মাণাধীন ভবনটির দ্বিতীয় তলায় কাজ করার সময় একটি স্টিলের এঙ্গেল পার্শ্ববর্তী ১১ হাজার কেবি বিদ্যুৎ লাইনে পড়ে। এটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হন সাকির। তাকে বাঁচাতে গিয়ে কামরুলও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মধ্যে পুড়ে গিয়ে একজনের পেট ফেটে গেছে এবং অন্য জনের একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
নয়ন চক্রবর্তী/এনএইচআর/জেআইএম
What's Your Reaction?