বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল
বান্ধবীর অনুরোধ রাখতে ব্রাজিল ফুটবল দলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনায় সমর্থন জানিয়েছেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থী। এজন্য তাওহিদুল ইসলাম নামের ওই শিক্ষার্থীকে প্রথমে শপথ বাক্য পাঠ এবং পরে কলেজ ক্যাম্পাসে সবার সামনে দুধ দিয়ে গোসল করিয়ে আর্জেন্টিনার সমর্থক হিসেবে বরণ করা হয়। পরে তাকে পরিয়ে দেওয়া হয় আর্জেন্টিনার জার্সি। রোববার (১৪ জুন) দুপুরে বরিশাল বিএম কলেজের জিরো পয়েন্টে বান্ধবীর উদ্যোগ আর আর্জেন্টিনা সমর্থকদের আয়োজনে দল বদলের এ ঘটনা ঘটে। ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা দলের সমর্থন দেওয়া তাওহিদুল ইসলাম বিএম কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তবে সে একজন ভুয়া ও মৌসুমি সমর্থক বলে দাবি করেন ব্রাজিল সমর্থক তার বন্ধুরা। ক্যাম্পাসে আর্জেন্টিনা সমর্থক বন্ধুরা জানান, তাওহিদ দীর্ঘদিন ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। সম্প্রতি তিনি ব্যক্তিগত সিদ্ধান্তে আর্জেন্টিনার সমর্থক হওয়ার কথা জানান। এ পরিবর্তনকে ঘিরে বন্ধুরা তাকে স্বাগত জানাতে দুটি প্লাস্টিকের বোতলে দুধ এবং একটি আর্জেন্টিনা দলের জার্সি নিয়ে আসেন ক্যাম্পাসে। পরে সেই দুধ দিয়ে তাকে গোসল করানো হয়
বান্ধবীর অনুরোধ রাখতে ব্রাজিল ফুটবল দলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনায় সমর্থন জানিয়েছেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থী।
এজন্য তাওহিদুল ইসলাম নামের ওই শিক্ষার্থীকে প্রথমে শপথ বাক্য পাঠ এবং পরে কলেজ ক্যাম্পাসে সবার সামনে দুধ দিয়ে গোসল করিয়ে আর্জেন্টিনার সমর্থক হিসেবে বরণ করা হয়। পরে তাকে পরিয়ে দেওয়া হয় আর্জেন্টিনার জার্সি।
রোববার (১৪ জুন) দুপুরে বরিশাল বিএম কলেজের জিরো পয়েন্টে বান্ধবীর উদ্যোগ আর আর্জেন্টিনা সমর্থকদের আয়োজনে দল বদলের এ ঘটনা ঘটে।
ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা দলের সমর্থন দেওয়া তাওহিদুল ইসলাম বিএম কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তবে সে একজন ভুয়া ও মৌসুমি সমর্থক বলে দাবি করেন ব্রাজিল সমর্থক তার বন্ধুরা।
ক্যাম্পাসে আর্জেন্টিনা সমর্থক বন্ধুরা জানান, তাওহিদ দীর্ঘদিন ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। সম্প্রতি তিনি ব্যক্তিগত সিদ্ধান্তে আর্জেন্টিনার সমর্থক হওয়ার কথা জানান।
এ পরিবর্তনকে ঘিরে বন্ধুরা তাকে স্বাগত জানাতে দুটি প্লাস্টিকের বোতলে দুধ এবং একটি আর্জেন্টিনা দলের জার্সি নিয়ে আসেন ক্যাম্পাসে। পরে সেই দুধ দিয়ে তাকে গোসল করানো হয় এবং গোসল শেষে আর্জেন্টিনা দলের জার্সি পরিয়ে দেওয়া হয়।
এ সময় ক্যাম্পাসে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্লোগান, করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে তারা নতুন সমর্থককে বরণ করে নেয়।
তাওহিদুল ইসলাম বলেন, আমি ব্রাজিলের সমর্থক ছিলাম। কিন্তু বর্তমানে ব্রাজিলের জার্সি পরে ইভটিজিং ও চুরির মতো ঘটনা ঘটে। তাই জার্সি ও দলকে ঘৃণা করছি। এ ছাড়া আমার এক বান্ধবী আর্জেন্টিনার কট্টর সমর্থক। তার অনুরোধ এবং বন্ধুদের উৎসাহে থেকে আমি আর্জেন্টিনার সমর্থক হয়েছি।
তাওহিদের বন্ধু আলী আজিম খান বলেন, তাওহিদুলকে আমি বাল্যকাল থেকে চিনি। সে মৌসুমী সমর্থক ছিল। সে ব্রাজিলের পাঁচজন খেলোয়াড়ের নামও বলতে পারবে না। সে তার বান্ধবীর চাপে আর্জেন্টিনার জার্সি পরছে।
What's Your Reaction?