বাবা-ছেলের ঝগড়া, প্রাণ গেল মায়ের

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কাজে না যাওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের বিরোধের জেরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।  রোববার (০৩ মে) সকাল ৮টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পারভীন বেগম (৫০) ওই এলাকার নাসিরের স্ত্রী।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসির ও পারভীন দম্পতির ছেলে ইয়াসিন (১৭) পেশায় একজন রংমিস্ত্রি। কিছুদিন ধরে সে তার কাজে যাচ্ছিল না। এ বিষয় নিয়ে রোববার সকালে বাবা ও ছেলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা তুমুল ঝগড়ায় রূপ নেয়। নাসির তার ছেলে ইয়াসিনকে মারতে উদ্যত হয়। মা পারভীন বেগম ছেলেকে রক্ষা করতে এগিয়ে আসেন। এসময় নাসির পারভীন বেগমকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান।  পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল

বাবা-ছেলের ঝগড়া, প্রাণ গেল মায়ের
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কাজে না যাওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের বিরোধের জেরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।  রোববার (০৩ মে) সকাল ৮টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পারভীন বেগম (৫০) ওই এলাকার নাসিরের স্ত্রী।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসির ও পারভীন দম্পতির ছেলে ইয়াসিন (১৭) পেশায় একজন রংমিস্ত্রি। কিছুদিন ধরে সে তার কাজে যাচ্ছিল না। এ বিষয় নিয়ে রোববার সকালে বাবা ও ছেলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা তুমুল ঝগড়ায় রূপ নেয়। নাসির তার ছেলে ইয়াসিনকে মারতে উদ্যত হয়। মা পারভীন বেগম ছেলেকে রক্ষা করতে এগিয়ে আসেন। এসময় নাসির পারভীন বেগমকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান।  পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।  ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন কালবেলাকে বলেন, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow