বাবা দিবসের নাটকে আজিজুল হাকিম

বাবা দিবস উপলক্ষে তৈরি হয়েছে নাটক ‘বাবার ডায়েরি’। পারিবারিক, সামাজিক ও অনুপ্রেরণামূলক গল্পে নির্মিত এই নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম। তার চরিত্রের নাম আনিস; যে নিজের সুখ-দুঃখ, অনুভূতি ও না-বলা কথাগুলো লিখে রাখে একটি ডায়েরির পাতায়। জীবনের শেষ সময়ে এসে নিজের সন্তান ও পুত্রবধূর অবহেলা, উপেক্ষা ও মানসিক কষ্টের মুখোমুখি হয় সে। নাটকের গল্পে দেখা যাবে, ব্যক্তিগত ব্যস্ততা আর নিজেদের ভবিষ্যতের চিন্তায় বাবার কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যায় ছেলে আরমান। একসময় অভিমান নিয়ে বৃদ্ধাশ্রমে চলে যায় আনিস। এরপর এমন কিছু ঘটনা ঘটে, যা বদলে দেয় আরমানের জীবন। বাবার মৃত্যুর পর তার ডায়েরির পাতায় লুকিয়ে থাকা ত্যাগ, মমতা ও নিঃস্বার্থ ভালোবাসার গল্প আবিষ্কার করে সে। কিন্তু তখন বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আর থাকে না। বাবার ডায়েরি নাটকে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ববোধ, ভালোবাসা ও সম্মানের বার্তা তুলে ধরতে চেয়েছেন নির্মাতা সম্রাট চৌধুরী। আজিজুল হাকিমের সঙ্গে এতে আরও আছেন জুনায়েদ বোগদাদি, মিষ্টি ঘোষ প্রমুখ। বাবা দিবস উপলক্ষে আজ ২০ জুন সন্ধ্যা ৭টায় সিনেপ্লাস স্টুডিও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নাটকটি

বাবা দিবসের নাটকে আজিজুল হাকিম

বাবা দিবস উপলক্ষে তৈরি হয়েছে নাটক ‘বাবার ডায়েরি’। পারিবারিক, সামাজিক ও অনুপ্রেরণামূলক গল্পে নির্মিত এই নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম। তার চরিত্রের নাম আনিস; যে নিজের সুখ-দুঃখ, অনুভূতি ও না-বলা কথাগুলো লিখে রাখে একটি ডায়েরির পাতায়। জীবনের শেষ সময়ে এসে নিজের সন্তান ও পুত্রবধূর অবহেলা, উপেক্ষা ও মানসিক কষ্টের মুখোমুখি হয় সে।

নাটকের গল্পে দেখা যাবে, ব্যক্তিগত ব্যস্ততা আর নিজেদের ভবিষ্যতের চিন্তায় বাবার কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যায় ছেলে আরমান। একসময় অভিমান নিয়ে বৃদ্ধাশ্রমে চলে যায় আনিস। এরপর এমন কিছু ঘটনা ঘটে, যা বদলে দেয় আরমানের জীবন। বাবার মৃত্যুর পর তার ডায়েরির পাতায় লুকিয়ে থাকা ত্যাগ, মমতা ও নিঃস্বার্থ ভালোবাসার গল্প আবিষ্কার করে সে। কিন্তু তখন বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আর থাকে না।

বাবার ডায়েরি নাটকে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ববোধ, ভালোবাসা ও সম্মানের বার্তা তুলে ধরতে চেয়েছেন নির্মাতা সম্রাট চৌধুরী। আজিজুল হাকিমের সঙ্গে এতে আরও আছেন জুনায়েদ বোগদাদি, মিষ্টি ঘোষ প্রমুখ। বাবা দিবস উপলক্ষে আজ ২০ জুন সন্ধ্যা ৭টায় সিনেপ্লাস স্টুডিও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নাটকটি। এর মধ্য দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করবে সিনেপ্লাস স্টুডিও।

এমআই/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow