বাবা হারালেন সাংবাদিক শফিকুল ইসলাম সোহাগ

বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক শফিকুল ইসলাম সোহাগের পিতা মতি মিয়া (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২১ ফেব্রুয়ারি) বার্ধক্যজনিত নানা জটিলতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  পারিবারিক সূত্র জানিয়েছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জের ভৈরবপুর মধ্যপাড়া কাদির বেপারি জামে মসজিদে তারাবি নামাজ শেষে মরহুমের জানাজা সম্পন্ন হবে। এরপর ভৈরব পৌর কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। মতি মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির মিডিয়া সেল, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow