বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের
ময়মনসিংহে গৌরীপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশ থেকে বাবাকে ডাকতে গিয়ে প্রাণ হারিয়েছেনে এক কলেজছাত্রী। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিমি আক্তার (২০) ওই গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে। তিনি গৌরীপুর সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী। নিহতের চাচা আলতাবুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে বৃষ্টিপাতের মধ্যে নিজের পালিত হাঁস আনতে বাড়ির বাইরে বের হন বাবা হুমায়ুন কবির। এসময় বজ্রপাত শুরু হলে মেয়ে রিমি আক্তার ঘর থেকে বের হয়ে বাবাকে ডাকতে যান। সেখানে বজ্রপাতের আঘাতে আক্রান্ত হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার রাজেন্দ্র দেবনাথ জানান, বজ্রপাতে শিকার রিমি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছেন।
ময়মনসিংহে গৌরীপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশ থেকে বাবাকে ডাকতে গিয়ে প্রাণ হারিয়েছেনে এক কলেজছাত্রী। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিমি আক্তার (২০) ওই গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে। তিনি গৌরীপুর সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী।
নিহতের চাচা আলতাবুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে বৃষ্টিপাতের মধ্যে নিজের পালিত হাঁস আনতে বাড়ির বাইরে বের হন বাবা হুমায়ুন কবির। এসময় বজ্রপাত শুরু হলে মেয়ে রিমি আক্তার ঘর থেকে বের হয়ে বাবাকে ডাকতে যান। সেখানে বজ্রপাতের আঘাতে আক্রান্ত হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার রাজেন্দ্র দেবনাথ জানান, বজ্রপাতে শিকার রিমি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছেন।
What's Your Reaction?