বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে পৌঁছালেন মেসি

ফুটবল মাঠের সব আলো-ঝলমলে মুহূর্তের বাইরে এবার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি দাঁড়িয়ে লিওনেল মেসি। বাবা হোর্হে মেসির মৃত্যুসংবাদ পাওয়ার পরই যুক্তরাষ্ট্র থেকে দ্রুত আর্জেন্টিনার রোজারিওতে ছুটে গেলেন আর্জেন্টাইন মহাতারকা। ৬৮ বছর বয়সে শুক্রবার মৃত্যুবরণ করেন হোর্হে মেসি, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এই হোর্হে মেসিই লিওনেলের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পাশে ছিলেন। ইন্টার মিয়ামির কাছ থেকে ছুটি নিয়ে শনিবার সকালে ফোর্ট লডারডেল থেকে রওনা হন মেসি। দীর্ঘ যাত্রা শেষে স্থানীয় সময় রাতের দিকে নিজের শহর রোজারিওয় পৌঁছান তিনি। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে বাবাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার। হোর্হে মেসির শেষকৃত্য পারিবারিকভাবেই সম্পন্ন করার কথা। অনুষ্ঠানটি ছোট করে করার কথা হলেও মেসির বাবার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর রোজারিওর সমাধিস্থলের আশপাশে ভক্তদের ভিড় জমে যায়। প্রিয় তারকার কঠিন সময়ে সমর্থন জানাতে তারা সেখানে উপস্থিত হন। বাবার সঙ্গে মেসির সম্পর্ক ছিল অন্যরকম লিওনেল মেসির ফুটবল-জীবনের গল্পে হোর্হে মেসির নাম অবিচ্ছেদ্য। ছোটবেলা থেকেই ছে

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে পৌঁছালেন মেসি

ফুটবল মাঠের সব আলো-ঝলমলে মুহূর্তের বাইরে এবার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি দাঁড়িয়ে লিওনেল মেসি। বাবা হোর্হে মেসির মৃত্যুসংবাদ পাওয়ার পরই যুক্তরাষ্ট্র থেকে দ্রুত আর্জেন্টিনার রোজারিওতে ছুটে গেলেন আর্জেন্টাইন মহাতারকা। ৬৮ বছর বয়সে শুক্রবার মৃত্যুবরণ করেন হোর্হে মেসি, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এই হোর্হে মেসিই লিওনেলের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পাশে ছিলেন।

ইন্টার মিয়ামির কাছ থেকে ছুটি নিয়ে শনিবার সকালে ফোর্ট লডারডেল থেকে রওনা হন মেসি। দীর্ঘ যাত্রা শেষে স্থানীয় সময় রাতের দিকে নিজের শহর রোজারিওয় পৌঁছান তিনি। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে বাবাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার।

হোর্হে মেসির শেষকৃত্য পারিবারিকভাবেই সম্পন্ন করার কথা। অনুষ্ঠানটি ছোট করে করার কথা হলেও মেসির বাবার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর রোজারিওর সমাধিস্থলের আশপাশে ভক্তদের ভিড় জমে যায়। প্রিয় তারকার কঠিন সময়ে সমর্থন জানাতে তারা সেখানে উপস্থিত হন।

বাবার সঙ্গে মেসির সম্পর্ক ছিল অন্যরকম

লিওনেল মেসির ফুটবল-জীবনের গল্পে হোর্হে মেসির নাম অবিচ্ছেদ্য। ছোটবেলা থেকেই ছেলের ফুটবল প্রতিভাকে লালন করেছেন তিনি। মেসির পেশাদার ক্যারিয়ারের বড় অংশে এজেন্ট হিসেবেও কাজ করেছেন হোর্হে। শুধু মাঠের বাইরের প্রতিনিধি নন, ছেলের স্বপ্ন বাস্তবায়নের পথেও তিনি ছিলেন অন্যতম প্রধান সহযোগী।

রোজারিও থেকে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় যাওয়ার পরও মেসির ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে বাবার ভূমিকা ছিল। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠার দীর্ঘ যাত্রায় তাই হোর্হে ছিলেন মেসির সবচেয়ে কাছের মানুষদের একজন।

বিশ্বকাপেও বাবার অসুস্থতার ছায়া

২০২৬ বিশ্বকাপ চলাকালেও হোর্হে মেসির অসুস্থতার বিষয়টি সামনে এসেছিল। মেসির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি চিকিৎসাধীন ছিলেন। বিশ্বকাপে গোল করার পর মেসির কান্নার মত আবেগঘন প্রতিক্রিয়ার সঙ্গেও সেই কঠিন সময়ের যোগসূত্র ছিল বলে পরে জানা যায়।

বিশ্বকাপের সময় বাবার অসুস্থতা নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি মেসি। মাঠে নিজের দায়িত্ব পালন করলেও ব্যক্তিগত জীবনের সেই দুশ্চিন্তা যে তার সঙ্গে ছিল, সেটি বিভিন্ন সময়ে তার আবেগ ও বক্তব্যে ফুটে উঠেছিল।

মেসির জন্য ম্যাচও আপাতত নয়

বাবার মৃত্যুর পর ইন্টার মিয়ামি মেসিকে দল থেকে অব্যাহতি দিয়েছে। লিগস কাপের গ্রুপ পর্বে মেন্তেরের বিপক্ষে ম্যাচে তার খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত স্কোয়াডে রাখা হয়নি তাকে। ক্লাবও এই কঠিন সময়ে মেসিকে কোনো ধরনের তাড়াহুড়োর মধ্যে রাখতে চাইছে না।

মেসির বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফুটবল বিশ্ব থেকেও একের পর এক শোকবার্তা আসতে থাকে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আর্জেন্টিনার বিভিন্ন ক্লাব এবং রোজারিওর দুই ঐতিহ্যবাহী দল রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজসহ বিভিন্ন মহল মেসি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

যে শহরে শুরু হয়েছিল সবকিছু

রোজারিও মেসির কাছে শুধু জন্মশহর নয়- তার জীবনের শিকড়। এই শহরেই শুরু হয়েছিল তার ফুটবলযাত্রা। সেই শহরেই এবার ফিরেছেন জীবনের সবচেয়ে আপন মানুষটিকে শেষ বিদায় জানাতে।

বিশ্বের কোটি কোটি মানুষের প্রিয় ফুটবলার মেসি হয়তো মাঠে অসংখ্যবার প্রতিপক্ষের কঠিন মুহূর্ত সামলেছেন। কিন্তু বাবাকে হারানোর এই শোক সম্পূর্ণ ভিন্ন। এবার কোনো ম্যাচ নেই, কোনো গোল নেই, নেই ট্রফির লড়াই- আছে শুধু পরিবার, স্মৃতি আর প্রিয় বাবাকে শেষবারের মতো বিদায় জানানোর মুহূর্ত।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow