বাবার অস্ত্র নিয়ে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৯

তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন শিক্ষার্থী ও ১ জন শিক্ষক রয়েছেন। এ ছাড়া ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর ইউরোনিউজ। কর্তৃপক্ষ জানায়, হামলাকারী ছিল ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী, যে ঘটনাস্থলেই আত্মহত্যা করে। সে তার বাবার বন্দুক ব্যবহার করে হামলা চালায়। গভর্নর মুকেরেম উনলুয়ের জানান, হামলাকারী একটি ব্যাগে করে একাধিক অস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করে এবং দুটি শ্রেণিকক্ষে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা সিফচি বলেন, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়, বরং ব্যক্তিগতভাবে সংঘটিত একটি ঘটনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow