বাবার আসনে এমপি হয়েই প্রতিমন্ত্রী হলেন ইয়াসের খান

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইয়াসের খান চৌধুরী। প্রায় ৩৫ বছর পর বাবার আসনটি নিজের করে নিলেন তিনি। আর সংসদ সদস্য হয়েই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইয়াসের খান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি।  সেখানে ইয়াসের খান চৌধুরীকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ইয়াসের খান একজন তথ্যপ্রযুক্তি বিজ্ঞানী। দীর্ঘদিন বিবিসি টেলিভিশন নেটওয়ার্ক লন্ডনের তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্ব পালন করেছেন তিনি। একপর্যায়ে দেশে এসে এলাকার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। উল্লেখ্য, ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াসের বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরী। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং স্বাধীনতার সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর একান্ত সচিব। ইয়াসেরের চাচা খুররম খান চৌধুরী ছিলেন চারবারের সংসদ সদস্য।

বাবার আসনে এমপি হয়েই প্রতিমন্ত্রী হলেন ইয়াসের খান

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইয়াসের খান চৌধুরী। প্রায় ৩৫ বছর পর বাবার আসনটি নিজের করে নিলেন তিনি। আর সংসদ সদস্য হয়েই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইয়াসের খান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি।  সেখানে ইয়াসের খান চৌধুরীকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

ইয়াসের খান একজন তথ্যপ্রযুক্তি বিজ্ঞানী। দীর্ঘদিন বিবিসি টেলিভিশন নেটওয়ার্ক লন্ডনের তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্ব পালন করেছেন তিনি। একপর্যায়ে দেশে এসে এলাকার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।

উল্লেখ্য, ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াসের বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরী। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং স্বাধীনতার সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর একান্ত সচিব। ইয়াসেরের চাচা খুররম খান চৌধুরী ছিলেন চারবারের সংসদ সদস্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow