বাবার চোখের সামনে বাসের ধাক্কায় প্রাণ গেল মেয়ের

ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় তানজীলা আক্তার লিজা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) দুপুরের দিকে উপজেলার চেরাগপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজীলা আক্তার লিজা পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট গ্রামের গোলজার হোসেনের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে নানার বাড়ি (বিরামপুর উপজেলার বেপারীটলা গ্রাম) যাচ্ছিলেন তানজীলা। পথিমধ্যে নবাবগঞ্জ উপজেলার চেরাগপুর এলাকায় পৌঁছে মোটরসাইকেল থেকে নেমে তিনি সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় নবাবগঞ্জ থেকে আফতাবগঞ্জগামী ‘স্বপ্নপুরী পিকনিক স্পট’-এর একটি দ্রুতগতির বাস তানজীলাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। নিজের চোখের সামনে মেয়ের এমন মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়েছেন বাবা। ঈদের এই খুশির দিনে লিজার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর

বাবার চোখের সামনে বাসের ধাক্কায় প্রাণ গেল মেয়ের

ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় তানজীলা আক্তার লিজা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) দুপুরের দিকে উপজেলার চেরাগপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজীলা আক্তার লিজা পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট গ্রামের গোলজার হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে নানার বাড়ি (বিরামপুর উপজেলার বেপারীটলা গ্রাম) যাচ্ছিলেন তানজীলা। পথিমধ্যে নবাবগঞ্জ উপজেলার চেরাগপুর এলাকায় পৌঁছে মোটরসাইকেল থেকে নেমে তিনি সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় নবাবগঞ্জ থেকে আফতাবগঞ্জগামী ‘স্বপ্নপুরী পিকনিক স্পট’-এর একটি দ্রুতগতির বাস তানজীলাকে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। নিজের চোখের সামনে মেয়ের এমন মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়েছেন বাবা। ঈদের এই খুশির দিনে লিজার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘাতক বাসটির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow