বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা মেয়ে, করানো হয় গর্ভপাত

ভোলার দৌলতখানে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. ইউসুফ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। পুলিশ জানায়, দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন চর মদনপুরে অভিযুক্ত ইউসুফ তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন। এতে ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানির ভয়ে গোপনে গর্ভপাত করান ইউসুফ। এ ঘটনায় শুক্রবার (৩ এপ্রিল) কিশোরীর মা বাদী হয়ে দৌলতখান থানায় মামলা করেন। শনিবার অভিযান চালিয়ে অভিযুক্ত ইউসুফকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়। জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম

বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা মেয়ে, করানো হয় গর্ভপাত

ভোলার দৌলতখানে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. ইউসুফ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

পুলিশ জানায়, দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন চর মদনপুরে অভিযুক্ত ইউসুফ তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন। এতে ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানির ভয়ে গোপনে গর্ভপাত করান ইউসুফ। এ ঘটনায় শুক্রবার (৩ এপ্রিল) কিশোরীর মা বাদী হয়ে দৌলতখান থানায় মামলা করেন। শনিবার অভিযান চালিয়ে অভিযুক্ত ইউসুফকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।

জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow