বাবার ভরসার হাতটা চলে গেলে বোঝা যায় পৃথিবী কত ফাঁকা: চঞ্চল চৌধুরী

সন্তানের মাথার ওপর বটবৃক্ষের মতো থাকেন বাবা। যার স্নেহ অবারিত ধারায় শুধুই সন্তানের জন্য। বাবা মানে নির্ভরতা, নিখাদ আশ্রয়। উত্তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া। বাবা মানে ভরসা। আবার বাবা শাশ্বত, বাবা চির আপন। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালিত হয় বাবা দিবস। এই দিনে সবাই বাবার প্রতি আরও বেশি মনোযোগী হন, যত্নবান হন। প্রকাশ করেন বিশেষ আয়োজনে ভালোবাসা ও শ্রদ্ধা। বাবা দিবস উপলক্ষে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। বাবাকে নিয়ে স্মৃতিচারণ করার পাশাপাশি একটি কবিতাও আবৃত্তি করেছেন। লেখার শুরুতে চঞ্চল চৌধুরী বলেন, “গত কয়েকদিন ধরেই বিভিন্ন পত্রপত্রিকা থেকে বাবা দিবস উপলক্ষে একটা ইন্টারভিউ চাচ্ছিল। বাবাকে নিয়ে স্মৃতিচারণ! কি বলব, বলেই বা কি লাভ? বাবাকে হারিয়েছি প্রায় চার বছর আগে! ‘বাবা’ শব্দটা বুকের ভেতর থেকে বের হয়ে মুখে আটকে আছে চারটা বছর!” বারবার বাবাকে মনে পড়ছে চঞ্চল চৌধুরীর। তা স্মরণ করে এই তারকা বলেন, ‘গতকাল রাতে ঠিক কোনোভাবেই ঘুম আসছিলো না। বাবার কথা খুব মনে পড়ছিল। বারবার লাইট জ্বালিয়ে ফ্রেমে বাঁধানো বাবার ছবিটা দেখছিলাম। তারপর সলীল

বাবার ভরসার হাতটা চলে গেলে বোঝা যায় পৃথিবী কত ফাঁকা: চঞ্চল চৌধুরী

সন্তানের মাথার ওপর বটবৃক্ষের মতো থাকেন বাবা। যার স্নেহ অবারিত ধারায় শুধুই সন্তানের জন্য। বাবা মানে নির্ভরতা, নিখাদ আশ্রয়। উত্তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া। বাবা মানে ভরসা। আবার বাবা শাশ্বত, বাবা চির আপন।

প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালিত হয় বাবা দিবস। এই দিনে সবাই বাবার প্রতি আরও বেশি মনোযোগী হন, যত্নবান হন। প্রকাশ করেন বিশেষ আয়োজনে ভালোবাসা ও শ্রদ্ধা।

বাবা দিবস উপলক্ষে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। বাবাকে নিয়ে স্মৃতিচারণ করার পাশাপাশি একটি কবিতাও আবৃত্তি করেছেন। লেখার শুরুতে চঞ্চল চৌধুরী বলেন, “গত কয়েকদিন ধরেই বিভিন্ন পত্রপত্রিকা থেকে বাবা দিবস উপলক্ষে একটা ইন্টারভিউ চাচ্ছিল। বাবাকে নিয়ে স্মৃতিচারণ! কি বলব, বলেই বা কি লাভ? বাবাকে হারিয়েছি প্রায় চার বছর আগে! ‘বাবা’ শব্দটা বুকের ভেতর থেকে বের হয়ে মুখে আটকে আছে চারটা বছর!”

বারবার বাবাকে মনে পড়ছে চঞ্চল চৌধুরীর। তা স্মরণ করে এই তারকা বলেন, ‘গতকাল রাতে ঠিক কোনোভাবেই ঘুম আসছিলো না। বাবার কথা খুব মনে পড়ছিল। বারবার লাইট জ্বালিয়ে ফ্রেমে বাঁধানো বাবার ছবিটা দেখছিলাম। তারপর সলীল চৌধুরীর লেখা এই কবিতার কথা মনে হলো। বার বার গলা কাঁপছিল, চোখ ভিজে যাচ্ছিল, শেষ পর্যন্ত কবিতাটা মোবাইল ফোনে রেকর্ড করলাম!’

বাবার শূন্যতার কথা উল্লেখ করে চঞ্চল চৌধুরী বলেন, ‘মাথার ওপর থেকে যখন বাবার ভরসা আর স্নেহের হাতটা চলে যায়, পিতৃহারা সন্তানরা তখন বুঝতে পারে পৃথিবী কতোটা ফাঁকা! আর কিছু নয়, অন্তত বাবার আদর্শ ধারণ করে যেন বাকি জীবনটা কাটাতে পারি! বাবা দিবসে সকল বাবাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা।’

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow