বাবার মৃত্যুতে শোকার্ত মেসির পাশে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো
ফুটবল মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু মাঠের বাইরের সম্পর্কটা বরাবরই পারস্পরিক শ্রদ্ধা আর সৌহার্দ্যের। লিওনেল মেসির জীবনের সবচেয়ে কঠিন সময়ে সেই মানবিকতারই অনন্য নজির দেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বাবার মৃত্যুর পর মেসির হৃদয়বিদারক পোস্টে মন্তব্য করে আর্জেন্টাইন কিংবদন্তিকে সান্ত্বনা জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা। প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় দুই নাম ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তাদের সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিনের ‘প্রতিদ্বন্দ্বীতা’ থাকলেও দুই তারকার মধ্যে পারস্পরিক শ্রদ্ধার বিষয়টি কখনোই অস্বীকার করার সুযোগ নেই। বুধবার (১২ আগস্ট) মেসির আবেগঘন একটি ইনস্টাগ্রাম পোস্টে রোনালদোর মন্তব্যে আবারও ফুটে উঠল সেই সম্পর্কের উষ্ণতা। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর বুধবার প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান মেসি। আবেগঘন সেই পোস্টে তিনি লিখেছেন, বাবাকে হারানোর শূন্যতা তিনি এখনো বুঝে উঠতে পারছেন না। কীভাবে এই কঠিন সময় পার করবেন, সেটিও তর জানা নেই। জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণাদাতা চলে যাওয়ায় যেন পুরো পৃথিবীই থমকে গেছে; এমন অনুভূতির কথাও জানিয়েছেন আর্জেন্টাইন তার
ফুটবল মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু মাঠের বাইরের সম্পর্কটা বরাবরই পারস্পরিক শ্রদ্ধা আর সৌহার্দ্যের। লিওনেল মেসির জীবনের সবচেয়ে কঠিন সময়ে সেই মানবিকতারই অনন্য নজির দেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বাবার মৃত্যুর পর মেসির হৃদয়বিদারক পোস্টে মন্তব্য করে আর্জেন্টাইন কিংবদন্তিকে সান্ত্বনা জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় দুই নাম ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তাদের সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিনের ‘প্রতিদ্বন্দ্বীতা’ থাকলেও দুই তারকার মধ্যে পারস্পরিক শ্রদ্ধার বিষয়টি কখনোই অস্বীকার করার সুযোগ নেই। বুধবার (১২ আগস্ট) মেসির আবেগঘন একটি ইনস্টাগ্রাম পোস্টে রোনালদোর মন্তব্যে আবারও ফুটে উঠল সেই সম্পর্কের উষ্ণতা।
বাবা হোর্হে মেসির মৃত্যুর পর বুধবার প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান মেসি। আবেগঘন সেই পোস্টে তিনি লিখেছেন, বাবাকে হারানোর শূন্যতা তিনি এখনো বুঝে উঠতে পারছেন না। কীভাবে এই কঠিন সময় পার করবেন, সেটিও তর জানা নেই। জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণাদাতা চলে যাওয়ায় যেন পুরো পৃথিবীই থমকে গেছে; এমন অনুভূতির কথাও জানিয়েছেন আর্জেন্টাইন তারকা।
মেসির পোস্টের কিছুক্ষণ পরই সেখানে মন্তব্য করেন রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বীকে সান্ত্বনা জানিয়ে তিনি লিখেছেন, “তোমার ও তোমার পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। এই কঠিন সময়ে শক্ত থাকো লিও; তোমার জন্য অনেক শক্তি কামনা করছি।”
মেসির বাবা হোর্হে মেসি ৬৮ বছর বয়সে গত সপ্তাহে মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি এবং শেষ দিকে তার শারীরিক অবস্থাও ভালো ছিল না। বাবার মৃত্যুর পর কয়েক দিন নীরব থাকার পর বুধবার প্রথমবারের মতো নিজের অনুভূতির কথা প্রকাশ করেন ৩৯ বছর বয়সী মেসি।
What's Your Reaction?