বাবার মৃত্যুর সংবাদে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল মেয়ের

ঝালকাঠির নলছিটিতে বাবার মৃত্যু সংবাদ পেয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন শিউলি (৪০)। তবে তিনি জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারেননি। তার মরদেহ গেছে বাড়িতে। শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খেজুরতলা এলাকায় একটি অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ শিউলি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামের বাসিন্দা মোতালেব হাওলাদার (৮০) শুক্রবার (২৯ মে) রাতে নিজ বাড়িতে মারা যান। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে মেয়ে শিউলি ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। পথে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খেজুরতলা এলাকায় একটি অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনাটি বাকেরগঞ্জ থানা এলাকায় ঘটেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। মো. আমিন হোসেন/এসআর/এমএস

বাবার মৃত্যুর সংবাদে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল মেয়ের

ঝালকাঠির নলছিটিতে বাবার মৃত্যু সংবাদ পেয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন শিউলি (৪০)। তবে তিনি জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারেননি। তার মরদেহ গেছে বাড়িতে।

শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খেজুরতলা এলাকায় একটি অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ শিউলি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামের বাসিন্দা মোতালেব হাওলাদার (৮০) শুক্রবার (২৯ মে) রাতে নিজ বাড়িতে মারা যান। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে মেয়ে শিউলি ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। পথে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খেজুরতলা এলাকায় একটি অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, দুর্ঘটনাটি বাকেরগঞ্জ থানা এলাকায় ঘটেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

মো. আমিন হোসেন/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow