বাবার মৃত্যুসংবাদে বাড়ি ফেরার পথে মেয়ের মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে বাবার মৃত্যুসংবাদে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মেয়েরও মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ের মৃত্যু হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুশঙ্গল গ্রামের বাসিন্দা মোতালেব হাওলাদার (৮০) বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যান। তার মৃত্যুসংবাদ পেয়ে মেয়ে শিউলি ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বরিশালের কদমতলী এলাকায় অটোরিকশা ও মাহিন্দ্রার সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ মে) সকালে তার মৃত্যু হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এক দিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 

বাবার মৃত্যুসংবাদে বাড়ি ফেরার পথে মেয়ের মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে বাবার মৃত্যুসংবাদে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মেয়েরও মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ের মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুশঙ্গল গ্রামের বাসিন্দা মোতালেব হাওলাদার (৮০) বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যান। তার মৃত্যুসংবাদ পেয়ে মেয়ে শিউলি ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বরিশালের কদমতলী এলাকায় অটোরিকশা ও মাহিন্দ্রার সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ মে) সকালে তার মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এক দিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow