বালিশ ছাড়া ঘুমানোর কি কোনো স্বাস্থ্যগত উপকারিতা আছে?

সারাদিনের কর্মব্যস্ততা শেষে এক চিলতে প্রশান্তির ঘুমের বিকল্প নেই। আর সেই ঘুমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমরা অনেকেই বেছে নিই নরম তুলতুলে আরামদায়ক বালিশ। তবে অনেক সময় দেখা যায়, এই বালিশই হয়ে ওঠে সকালের ঘাড় বা পিঠ ব্যথার কারণ। মূলত ঘুমের সময় মেরুদণ্ডকে সঠিক অবস্থানে রাখা এবং শরীরের সাথে ঘাড়ের সামঞ্জস্য বজায় রাখাই বালিশের প্রধান কাজ। তবে বর্তমান সময়ে স্বাস্থ্যসচেতনদের মধ্যে একটি প্রশ্ন বেশ জোরালো হয়ে উঠেছে, সুস্থ থাকতে বালিশ কি আসলেই প্রয়োজন, নাকি বালিশ ছাড়াই ঘুমানো বেশি উপকারী? চিকিৎসা বিজ্ঞানের মতে, বালিশ ছাড়া ঘুমানোর সুফল সবার জন্য এক নয়, বরং এটি অনেকাংশে নির্ভর করে আপনার ঘুমানোর ভঙ্গির ওপর ঘুমানোর ভঙ্গি ও এর প্রভাব যারা মূলত উপুড় হয়ে বা পেটে ভর দিয়ে ঘুমান, তাদের জন্য বালিশ ছাড়া ঘুমানো কিছুটা উপকারী হতে পারে। পেটে ভর দিয়ে ঘুমালে শরীরের অধিকাংশ ওজন মাঝের অংশে থাকে, যা মেরুদণ্ডের স্বাভাবিক বক্রতাকে বজায় রাখতে বাধা দেয় এবং ঘাড় ও পিঠে চাপ সৃষ্টি করে। এক্ষেত্রে বালিশ ছাড়া ঘুমালে মাথা বিছানার সমতলে থাকে, যা ঘাড়ের ওপর চাপ কমায় এবং শরীরের সঠিক সারিবদ্ধতা বজায় রাখতে সাহায্য করে। তবে আপনি যদি প

বালিশ ছাড়া ঘুমানোর কি কোনো স্বাস্থ্যগত উপকারিতা আছে?

সারাদিনের কর্মব্যস্ততা শেষে এক চিলতে প্রশান্তির ঘুমের বিকল্প নেই। আর সেই ঘুমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমরা অনেকেই বেছে নিই নরম তুলতুলে আরামদায়ক বালিশ। তবে অনেক সময় দেখা যায়, এই বালিশই হয়ে ওঠে সকালের ঘাড় বা পিঠ ব্যথার কারণ। মূলত ঘুমের সময় মেরুদণ্ডকে সঠিক অবস্থানে রাখা এবং শরীরের সাথে ঘাড়ের সামঞ্জস্য বজায় রাখাই বালিশের প্রধান কাজ।

তবে বর্তমান সময়ে স্বাস্থ্যসচেতনদের মধ্যে একটি প্রশ্ন বেশ জোরালো হয়ে উঠেছে, সুস্থ থাকতে বালিশ কি আসলেই প্রয়োজন, নাকি বালিশ ছাড়াই ঘুমানো বেশি উপকারী? চিকিৎসা বিজ্ঞানের মতে, বালিশ ছাড়া ঘুমানোর সুফল সবার জন্য এক নয়, বরং এটি অনেকাংশে নির্ভর করে আপনার ঘুমানোর ভঙ্গির ওপর

ঘুমানোর ভঙ্গি ও এর প্রভাব

যারা মূলত উপুড় হয়ে বা পেটে ভর দিয়ে ঘুমান, তাদের জন্য বালিশ ছাড়া ঘুমানো কিছুটা উপকারী হতে পারে। পেটে ভর দিয়ে ঘুমালে শরীরের অধিকাংশ ওজন মাঝের অংশে থাকে, যা মেরুদণ্ডের স্বাভাবিক বক্রতাকে বজায় রাখতে বাধা দেয় এবং ঘাড় ও পিঠে চাপ সৃষ্টি করে। এক্ষেত্রে বালিশ ছাড়া ঘুমালে মাথা বিছানার সমতলে থাকে, যা ঘাড়ের ওপর চাপ কমায় এবং শরীরের সঠিক সারিবদ্ধতা বজায় রাখতে সাহায্য করে।

তবে আপনি যদি পিঠে ভর দিয়ে বা কাত হয়ে ঘুমান, তবে বালিশ ছাড়া ঘুমানো উপকারের চেয়ে ক্ষতিই বেশি করতে পারে। বালিশ ছাড়া ঘুমালে ঘাড়ের পেশি ও জয়েন্টে অসমভাবে চাপ পড়তে পারে, যার ফলে ঘাড় ব্যথা, পেশি শক্ত হয়ে যাওয়া এবং মাথাব্যথাও হতে পারে।

চুলের স্বাস্থ্যের ওপর প্রভাব

অনেকে মনে করেন বালিশ ছাড়া ঘুমালে চুলের স্বাস্থ্য ভালো থাকে। তবে বৈজ্ঞানিক গবেষণায় বালিশ ব্যবহার করা বা না করার সাথে চুলের স্বাস্থ্যের কোনো সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। কেউ কেউ রেশমি বালিশের কভার ব্যবহারের পরামর্শ দিলেও এর স্বপক্ষেও পর্যাপ্ত বৈজ্ঞানিক তথ্য নেই।

বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস করতে চাইলে

যদি আপনি আপনার বালিশটি সরিয়ে ফেলার কথা ভাবেন, তবে কিছু নিয়ম মেনে চলা জরুরি:

  • ধীরে ধীরে অভ্যাস করুন: হঠাৎ করে বালিশ সরিয়ে না ফেলে প্রথমে পাতলা ভাঁজ করা তোয়ালে বা কম্বল ব্যবহার করুন এবং ধীরে ধীরে সেটির উচ্চতা কমিয়ে আনুন।
  • শরীরের অন্যান্য অংশে সাপোর্ট: পেটে ভর দিয়ে ঘুমানোর সময় মেরুদণ্ডের অবস্থান উন্নত করতে তলপেট ও পেলভিসের নিচে একটি বালিশ রাখুন। আবার পিঠে ভর দিয়ে ঘুমালে হাঁটুর নিচে এবং কাত হয়ে ঘুমালে দুই হাঁটুর মাঝে বালিশ রাখা উপকারী।
  • সঠিক গদি নির্বাচন: বালিশ ছাড়া ঘুমানোর সময় গদিটি খুব নরম হলে মেরুদণ্ড ঝুলে যেতে পারে এবং পিঠে ব্যথা হতে পারে। তাই সঠিক সাপোর্ট দেয় এমন গদি বেছে নিন।

সতর্কতা

আপনার যদি ঘাড় বা পিঠের দীর্ঘমেয়াদী ব্যথা থাকে কিংবা মেরুদণ্ডের কোনো সমস্যা (যেমন: স্কোলিওসিস) থাকে, তবে বালিশ ছাড়া ঘুমানোর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সারকথা

বালিশ ছাড়া ঘুমানোর উপকারিতা মূলত নির্ভর করে আপনার ঘুমানোর অভ্যাসের ওপর। পেটে ভর দিয়ে ঘুমানোর ক্ষেত্রে এটি সহায়ক হলেও পিঠ বা কাত হয়ে ঘুমানোর জন্য বালিশ থাকাই শ্রেয়। দিনশেষে, আপনি বিছানায় কতটা আরামদায়ক এবং ব্যথামুক্ত বোধ করছেন, সেটিই সুস্থ ঘুমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: হেলথ লাইন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow