বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৫

চট্টগ্রামে বাল্কহেড থেকে সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ পাঁচজন আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১২ মার্চ) কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আটকেরা হলেন- চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।  র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি বাল্কহেডে করে ইয়াবাগুলো মিয়ানমার থেকে সমুদ্রপথে চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। আমাদের উপস্থিতি টের পেয়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার

বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৫
চট্টগ্রামে বাল্কহেড থেকে সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ পাঁচজন আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১২ মার্চ) কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আটকেরা হলেন- চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।  র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি বাল্কহেডে করে ইয়াবাগুলো মিয়ানমার থেকে সমুদ্রপথে চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। আমাদের উপস্থিতি টের পেয়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা। তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow