বাস-ইজিবাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৫
গোপালগঞ্জে বাস, ইজিবাইক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। সোমবার (৪ মে) সকাল ১০টায় ঢাকা খুলনা -মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আব্দুল গাফ্ফার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইজিবাইক ও একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ঝন্টু মোল্লা (৪৫) নামের ভ্যানচালক নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা চালকসহ পাঁচ যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত ঝন্টু মোল্লা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত আলী আকবর মোল্লার ছেলে।
গোপালগঞ্জে বাস, ইজিবাইক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।
সোমবার (৪ মে) সকাল ১০টায় ঢাকা খুলনা -মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আব্দুল গাফ্ফার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইজিবাইক ও একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ঝন্টু মোল্লা (৪৫) নামের ভ্যানচালক নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা চালকসহ পাঁচ যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহত ঝন্টু মোল্লা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত আলী আকবর মোল্লার ছেলে।
What's Your Reaction?