বাস উল্টে নিহত ২
ফরিদপুরের ভাঙ্গায় বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার সিসিবিএল পাম্পে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নড়াইল থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস সিসিভিএল পাম্প থেকে তেল নিয়ে বের হওয়ার সময় একটি মাইক্রোবাসকে সাইড দেওয়ার সময় দুর্ঘটনা ঘটে। দুজন যাত্রী বাসের নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হন। তিনি আরও বলেন, নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার সিসিবিএল পাম্পে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নড়াইল থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস সিসিভিএল পাম্প থেকে তেল নিয়ে বের হওয়ার সময় একটি মাইক্রোবাসকে সাইড দেওয়ার সময় দুর্ঘটনা ঘটে। দুজন যাত্রী বাসের নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
What's Your Reaction?