বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
রংপুরের পীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ পেট্রল পাম্প সংলগ্ন মহাসড়কের রংপুরমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি ও রংপুরের হারাগাছের আব্দুল রাজ্জাক হাওলাদার। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পীরগঞ্জের বড়দরগাঁ নামক স্থানে একটি ট্রাক সামনে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সে সময় পেছন থেকে আসা দ্রুতগতির হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আরেকজনকে হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান। বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাকি আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রংপুরের পীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ পেট্রল পাম্প সংলগ্ন মহাসড়কের রংপুরমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি ও রংপুরের হারাগাছের আব্দুল রাজ্জাক হাওলাদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পীরগঞ্জের বড়দরগাঁ নামক স্থানে একটি ট্রাক সামনে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সে সময় পেছন থেকে আসা দ্রুতগতির হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আরেকজনকে হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান। বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাকি আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
What's Your Reaction?