বাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত
ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। বুধবার (২০ মে) রাত সাড়ে ৭টার দিকে কামাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন মিয়া (২০) শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বড়চর এলাকার রফিক মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। আহত আব্দুল্লাহ মিয়া (১৭) মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকার মিজানুর রহমানের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-শ্রীমঙ্গল রোডে চলাচলকারী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আব্দুল্লাহ নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী স্বপন মিয়া গুরুতর আহত হন। কামাইছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অভিজিৎ সিংহ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা হতাহতদের নিয়ে গেছে। বাস ও মোটরসাইকেল সাতগাঁও হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সদর থানার ওসি জাহিদুল হক বলেন, খবর পেয়ে আমার পুলিশ সদস্যদের হাসপাতালে পাঠিয়েছি। আহত যুবকের চিকিৎসা চলছে এবং নিহত যুবকের
ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।
বুধবার (২০ মে) রাত সাড়ে ৭টার দিকে কামাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন মিয়া (২০) শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বড়চর এলাকার রফিক মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।
আহত আব্দুল্লাহ মিয়া (১৭) মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকার মিজানুর রহমানের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-শ্রীমঙ্গল রোডে চলাচলকারী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আব্দুল্লাহ নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী স্বপন মিয়া গুরুতর আহত হন।
কামাইছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অভিজিৎ সিংহ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা হতাহতদের নিয়ে গেছে। বাস ও মোটরসাইকেল সাতগাঁও হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সদর থানার ওসি জাহিদুল হক বলেন, খবর পেয়ে আমার পুলিশ সদস্যদের হাসপাতালে পাঠিয়েছি। আহত যুবকের চিকিৎসা চলছে এবং নিহত যুবকের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।
What's Your Reaction?