বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ
জামালপুরের মাদারগঞ্জে কাউন্টার মাষ্টার কর্তৃক বাসচালককে মারধর ও বিএনপি নেতা কর্তৃক ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার (৭ জুন) সন্ধ্যা ৭টা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বাস যাত্রীরা অসহনীয় দূর্ভোগে পড়ে। জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস গুনারীতলা ইউনিয়নের জোড়খালী এনপুর বাজারে পৌছালে পূর্বের বিরোধ নিয়ে কাউন্টার মাষ্টার শফিকুল ও রহমতুল্লাহ বাস চালক মমিনুলকে চড়থাপ্পড় মারেন এবং বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় উপজেলা ছাত্রদল কর্মী বিজয় আহমেদ এগিয়ে এসে বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার কথা বলায় উপস্থিত থাকা গুনারীতলা ইউনিয়ের বিএনপির প্রচার সম্পাদক সোহেল রানার সঙ্গে তর্ক হয়৷ তর্কের একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়৷ এতে বিএনপি নেতা সোহেল রানা ক্ষিপ্ত হয়ে পাশের হোটেল থেকে অস্ত্র দিয়ে ছাত্রদল নেতা বিজয়কে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আহত বিজয়কে মারাত্মক আহত অবস্থায় তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাস চালককে মারধর ও ছাত্রদ
জামালপুরের মাদারগঞ্জে কাউন্টার মাষ্টার কর্তৃক বাসচালককে মারধর ও বিএনপি নেতা কর্তৃক ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার (৭ জুন) সন্ধ্যা ৭টা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বাস যাত্রীরা অসহনীয় দূর্ভোগে পড়ে।
জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস গুনারীতলা ইউনিয়নের জোড়খালী এনপুর বাজারে পৌছালে পূর্বের বিরোধ নিয়ে কাউন্টার মাষ্টার শফিকুল ও রহমতুল্লাহ বাস চালক মমিনুলকে চড়থাপ্পড় মারেন এবং বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় উপজেলা ছাত্রদল কর্মী বিজয় আহমেদ এগিয়ে এসে বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার কথা বলায় উপস্থিত থাকা গুনারীতলা ইউনিয়ের বিএনপির প্রচার সম্পাদক সোহেল রানার সঙ্গে তর্ক হয়৷ তর্কের একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়৷ এতে বিএনপি নেতা সোহেল রানা ক্ষিপ্ত হয়ে পাশের হোটেল থেকে অস্ত্র দিয়ে ছাত্রদল নেতা বিজয়কে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
পরে আহত বিজয়কে মারাত্মক আহত অবস্থায় তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাস চালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর প্রতিবাদ ও বিচারের দাবিতে মাদারগঞ্জ থেকে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ হয়ে যায়।
মাদারগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কমল চন্দের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে রাত ৯ টার দিকে অভিযুক্ত বিএনপি নেতা সোহেল রানাকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে রাতে জোড়খালী এনপুর বাজারে বিক্ষোভ করেছে স্থানীয় জনগন।
কাউন্টার মাষ্টার শফিকুল বলেন, শনিবার রাতে নির্ধারিত সময়ে বাস না এলে আমার যাত্রীদের বিকল্প বাসে ঢাকা পাঠানো হয়। পরে রাত দেড়টার দিকে বাস আসে তখন সুপার ভাইজার আমাকে কল দিলে আমি যাত্রীরা অন্যবাসে চলে গেছে বলে জানিয়ে দেই। যাত্রী না পেয়ে বাসচালক আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। গালাগালির জবাব নিতে আজ সন্ধার দিকে বাসচালক মমিনুলের সাথে কথা বলতে গেলে আমাকে ধাক্কা মারে। পরে আমি তাকে একটি থাপ্পড় দিয়েছি। এরপরের ঘটনা আমার জানা নেই।
বিএনপি নেতা সোহেল রানা বলেন,কাউন্টার মাষ্টার শফিকুল ও রহমতুল্লাহর সাথে বাস চালকের মারামারির ঘটনায় বাস সড়কের মাঝে থাকায় যানজট হচ্ছিলো। আমি বাসটি সাইট করার জন্য বললে ছাত্রদল নেতা বিজয় আমার সাথে খারাপ ব্যবহার করে এক পর্যায়ে আমাকে প্রকাশ্যে থাপ্পড় মারে। বিজয় আমার অনেক বছরের জুনিয়র তার থাপ্পড়ে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে কুপিয়েছি।
এই রির্পোট লেখা (রাত ১১.২০) পর্যন্ত বাস চলাচল চালু হয়নি। মাদারগঞ্জ পৌর বাস টার্মিনাল ব্যবস্থা কমিটির সভাপতি ও উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার জাহিদ মাখন বলেন, আপাতত বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অতি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।
What's Your Reaction?