‘বাসাবাড়িতেও সন্ধ্যার পর লাইট-ফ্যান ব্যবহার করা যাবে না’, তথ্যটি ভিত্তিহীন : বিএনপি

জ্বালানি সংকট মোকাবিলায় আপাতত সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু ‘বাসাবাড়িতেও সন্ধ্যার পর অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’, এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বিএনপি। শনিবার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন। এতে বলা হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে ‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না। তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’ মর্মে কোন কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং বিভিন্ন অনলাইন ও ইউটিউবে একটি লেখা প্রচার করেছে। যেটি সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের মনগড়া ও ভিত্তিহীন বক্তব্যে বিভ্রান্ত না হয়ে দেশবাসীসহ বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।

‘বাসাবাড়িতেও সন্ধ্যার পর লাইট-ফ্যান ব্যবহার করা যাবে না’, তথ্যটি ভিত্তিহীন : বিএনপি

জ্বালানি সংকট মোকাবিলায় আপাতত সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু ‘বাসাবাড়িতেও সন্ধ্যার পর অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’, এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বিএনপি।

শনিবার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

এতে বলা হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে ‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না। তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’ মর্মে কোন কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং বিভিন্ন অনলাইন ও ইউটিউবে একটি লেখা প্রচার করেছে। যেটি সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের মনগড়া ও ভিত্তিহীন বক্তব্যে বিভ্রান্ত না হয়ে দেশবাসীসহ বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow