বাসায় লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে বিএনপির বিবৃতি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে বাসাবাড়িতে সন্ধ্যার পর অপ্রয়োজনীয়ভাবে লাইট ও ফ্যান ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে—এমন একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিএনপি এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, রিজভী এ ধরনের কোনো মন্তব্য করেননি। প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মনগড়া, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। শনিবার রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মো. মুনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একটি কুচক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউবে রিজভীর নামে ভুয়া বক্তব্য প্রচার করছে। সেখানে বলা হয়েছে, “বাসাবাড়িতেও সন্ধ্যার পর অপ্রয়োজনে লাইট-ফ্যান ব্যবহার করা যাবে না এবং এ বিষয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তদারকি করবেন”—এই দাবি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী দেশবাসীসহ বিএনপি নেতাকর্মীদের এই ধরনের মনগড়া বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

বাসায় লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে বিএনপির বিবৃতি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে বাসাবাড়িতে সন্ধ্যার পর অপ্রয়োজনীয়ভাবে লাইট ও ফ্যান ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে—এমন একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিএনপি এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, রিজভী এ ধরনের কোনো মন্তব্য করেননি। প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মনগড়া, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

শনিবার রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মো. মুনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একটি কুচক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউবে রিজভীর নামে ভুয়া বক্তব্য প্রচার করছে। সেখানে বলা হয়েছে, “বাসাবাড়িতেও সন্ধ্যার পর অপ্রয়োজনে লাইট-ফ্যান ব্যবহার করা যাবে না এবং এ বিষয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তদারকি করবেন”—এই দাবি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী দেশবাসীসহ বিএনপি নেতাকর্মীদের এই ধরনের মনগড়া বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow