বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে ‘শরীরে স্পর্শ’ করার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম মোহাম্মদ জসিম। তিনি ভোজপুরের বাসিন্দা। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বাড়িতে যাওয়ার সময় একটি লোকাল বাসে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভুক্তভোগী নারী শিক্ষার্থী সূত্রে জানা যায়, দুপুরে ওই নারী শিক্ষার্থী খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে যাওয়ার সময় পেছনের বসা এক যাত্রী সিগারেট ফেলার অজুহাতে তার শরীরে স্পর্শ করেন। তিনি প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি অসদাচরণ ও হুমকি দেন। পরে বাসের অন্যান্য যাত্রীদের হস্তক্ষেপে হাটহাজারী এলাকায় তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। তবে পরবর্তীতে ফটিকছড়ির একটি বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর জন্য বাসটি থামলে অভিযুক্ত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাযোগে সেখানে এসে পুনরায় বাসে ওঠেন। এরপর তিনি ভুক্তভোগীকে হেনস্থা ও হুমকি দেন। পরে যাত্রী, চালক ও হেলপারের সহায়তায় অভিযুক্তকে আটক করে ফটিকছড়ি থানায় নেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, বাসে প্রথমে জানালার পাশে বসে ছিলাম। তিনি সিগারেট ফ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে ‘শরীরে স্পর্শ’ করার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম মোহাম্মদ জসিম। তিনি ভোজপুরের বাসিন্দা।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বাড়িতে যাওয়ার সময় একটি লোকাল বাসে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ভুক্তভোগী নারী শিক্ষার্থী সূত্রে জানা যায়, দুপুরে ওই নারী শিক্ষার্থী খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে যাওয়ার সময় পেছনের বসা এক যাত্রী সিগারেট ফেলার অজুহাতে তার শরীরে স্পর্শ করেন। তিনি প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি অসদাচরণ ও হুমকি দেন। পরে বাসের অন্যান্য যাত্রীদের হস্তক্ষেপে হাটহাজারী এলাকায় তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।
তবে পরবর্তীতে ফটিকছড়ির একটি বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর জন্য বাসটি থামলে অভিযুক্ত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাযোগে সেখানে এসে পুনরায় বাসে ওঠেন। এরপর তিনি ভুক্তভোগীকে হেনস্থা ও হুমকি দেন। পরে যাত্রী, চালক ও হেলপারের সহায়তায় অভিযুক্তকে আটক করে ফটিকছড়ি থানায় নেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, বাসে প্রথমে জানালার পাশে বসে ছিলাম। তিনি সিগারেট ফেলার অজুহাতে শরীরে স্পর্শ করেন। আমি ও বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ করলে তিনি আমাকে বিভিন্নভাবে হুমকি দেন। তাকে একবার বাস থেকে নামিয়ে দেওয়া হলেও তিনি আবার বাসে উঠেন এবং শারীরিকভাবে হেনস্থা করেন। পরে সবার সহায়তায় তাকে ফটিকছড়ি থানায় নিয়ে আসি।
এ ঘটনায় ফটিকছড়ি অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
What's Your Reaction?