বাসের ধাক্কায় রিকশাচালক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় জোবায়ের আহম্মেদ (৬০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশায় থাকা অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়নগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের আহম্মেদ বিরামপুর উপজেলার প্রাণনাথপুর (রতনপুর) গ্রামের রাম হেমব্রমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস জয়নগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই রিকশাচালক জোবায়ের আহম্মেদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত যাত্রীকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে আহত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আহত অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদে
দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় জোবায়ের আহম্মেদ (৬০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশায় থাকা অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়নগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়ের আহম্মেদ বিরামপুর উপজেলার প্রাণনাথপুর (রতনপুর) গ্রামের রাম হেমব্রমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস জয়নগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই রিকশাচালক জোবায়ের আহম্মেদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত যাত্রীকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে আহত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আহত অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
What's Your Reaction?